ওয়ার্নের বিচারে স্টার্ক পেলেন ৫, ফিঞ্চ-ওয়ার্নার ৪!

অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে হেরে বাদ পড়বে, আর শেন ওয়ার্ন কিছু বলবেন না তা কি হয়! চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে একপেশে ম্যাচে অসিদের অসহায় আত্মসমর্পণের পর দলটির অধিকাংশ ক্রিকেটারদের এক কথায় শূলে চড়িয়েছেন দেশটির কিংবদন্তি সাবেক স্পিনার।
১২ জুলাই ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে আম্পায়ার থাকবেন যারা

বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা কার হাতে উঠবে তা জানার জন্য একটি মাত্র ম্যাচের অপেক্ষা। আগামী রবিবার (১৪ জুলাই) ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের আম্পায়ার ও অফিসিয়ালদের নাম চূড়ান্ত করা হয়েছে।
১২ জুলাই ২০১৯, ১০:৪৭ পূর্বাহ্ন

ফাইনালে নিষেধাজ্ঞা পাওয়া থেকে বাঁচলেন জেসন রয়

অল্পতে রক্ষা পেলেন ইংল্যান্ডের জেসন রয়। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরাসহ অনেকেই ধারণা করছিলেন এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন এই ইংলিশ ওপেনিং ব্যাটসম্যান, তবে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিয়ে বেঁচে গেলেন তিনি। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।
১২ জুলাই ২০১৯, ০৯:১০ পূর্বাহ্ন

ম্যাকগ্রা-পন্টিংয়ের রেকর্ড ভাঙা পড়ল, শচীনের...

অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রেকর্ডটা টিকে ছিল ২০০৩ সালের বিশ্বকাপ থেকে। তার স্বদেশী গ্লেন ম্যাকগ্রার কীর্তিটা পরের আসর অর্থাৎ ২০০৭ বিশ্বকাপ থেকে। দুটোই ভাঙা পড়েছে এবারের বিশ্বকাপে।
১২ জুলাই ২০১৯, ০৭:৫৭ পূর্বাহ্ন

‘ইটস কামিং হোম’

ঠিক এক বছর আগে এই দিনেই ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। বিদায় নেওয়ার আগে সেবার ইংলিশ সমর্থকরা স্লোগান তুলেছিলেন ‘ইটস কামিং হোম’। কিন্তু ক্রিকেট, ফুটবল দুই খেলারই জনক ইংল্যান্ডে সেবার আসেনি বিশ্বকাপ। ফুটবলে না পারলেও এবার ক্রিকেটে বিশ্বকাপ জেতার আরও কাছে চলে গেছে ইংল্যান্ড।
১১ জুলাই ২০১৯, ০৬:১৯ অপরাহ্ন

ইংলিশ জোয়ারে ভেসে গেল অস্ট্রেলিয়া, নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্বকাপ

লিগ পর্বে দুদলের দেখায় জিতেছিল অস্ট্রেলিয়া। তাতে শঙ্কায় পড়েছিল ইংল্যান্ডের সেমিফাইনালে উঠা। কিন্তু এরপর থেকে দুরন্ত গতিতে ছুটে এগিয়ে সেমিতে পা রাখে আরও দুর্বার ইয়ন মরগ্যানের দল। অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে বিদায় করে ফাইনালে পা রেখেছে তারা।
১১ জুলাই ২০১৯, ০৫:৫৮ অপরাহ্ন

পাঁচে নামলে পার্থক্য গড়ে দিতে পারতেন ধোনি: শচীন

অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে ভুল করেছে ভারত। এমনটাই মনে করছেন দেশটির কিংবদন্তি সাবেক তারকা শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে ভারতের বিদায়ের পর তিনি বলেছেন, ধোনি যদি ব্যাটিং অর্ডারের পাঁচে নামতেন, তবে ম্যাচের চিত্র অন্যরকম হতো।
১১ জুলাই ২০১৯, ১০:৫৭ পূর্বাহ্ন

ধোনিও কাঁদতে জানেন!

মাত্র মিলি সেন্টিমিটার? নাকি আরও কম? জীবনে কতবার বাইশ গজে এমন তীব্র গতির দৌড়ে গন্তব্যে পৌঁছেছেন। কিন্তু এবার আর পারলেন না মহেন্দ্র সিং ধোনি। পারলেন না ভারতকে ফাইনালে তুলতে। রাজা ধোনির শেষটাও হলো না রাজার মতো। মাঠ ছেড়ে মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার সময় কঠিন পরিস্থিতিতেও বরাবরই নির্বিকার ধোনিও সামলাতে পারলেন না আবেগের স্রোত। মানুষ দেখল, ধোনিও কাঁদতে জানেন।
১১ জুলাই ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন

লাইভ আপডেট: ফাইনালে ইংল্যান্ড

লক্ষ্যটা খুব বেশি ছিল না। ২২৪ রানের। কিন্তু সে লক্ষ্য তাড়ায় বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেই সহজ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ১০৭ বল বাকী থাকতেই ফাইনালের টিকেট কাটে দলটি। ফলে প্রথমবারের মতো সেমি-ফাইনালে হারল অস্ট্রেলিয়া। এর আগের সাতটি সেমি-ফাইনালের সব কটিতেই জয় পেয়েছিল অসিরা।
১১ জুলাই ২০১৯, ০৮:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপে আইপিএল ফরম্যাট না থাকার আক্ষেপ কোহলির

লিগ পর্বের সবগুলো ম্যাচে দুর্দান্ত ক্রিকেট খেলা ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। মাত্র একটি ম্যাচের ফলে ম্লান হয়ে গেছে দলটির আগের সব সাফল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া হারকে মেনে নিতে তাই ভীষণ কষ্ট হচ্ছে ভারতের দলনেতা বিরাট কোহলির। প্রাথমিক পর্বে শীর্ষে থেকেও ফাইনালে ওঠার আগেই ছিটকে পড়ায় বিশ্বকাপের ফরম্যাট নিয়ে আইসিসিকে নতুন করে ভেবে দেখার আহ্বান করেছেন তিনি।
১১ জুলাই ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথের চারটি গুরুত্বপূর্ণ দিক

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি মাত্র জায়গা শূন্য রয়েছে। তা পূরণ হবে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়াকে দিয়ে। ভারতকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
১১ জুলাই ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন

ফাইনালে উল্টো ভারতীয়দের সমর্থন আশা করছেন উইলিয়ামসন

বিশ্বের সবচেয়ে সমর্থনপুষ্ট দল ভারত। প্রায় দেড়শো কোটি মানুষের দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা আকাশ ছোঁয়া। বিশ্বকাপের ভরপুর গ্যালারিতেও তা টের পাওয়া যায়। ভারতকে হারিয়ে এত বিপুল সমর্থকদের কি রাগিয়ে দিলেন না? সংবাদ সম্মেলনে এমন মজার প্রশ্ন কেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে। উইলিয়ামসনের আশা ক্ষুব্ধ নয়, ভারতীয়রা ফাইনালে সাপোর্ট করবেন নিউজিল্যান্ডকেই।
১০ জুলাই ২০১৯, ০৯:৪১ অপরাহ্ন

বিশ্বকাপের মাঝে মাশরাফির বিশ্রামের কথাও উঠেছিল!

চোটগ্রস্থ শরীর নিয়েই খেলে চলেছেন আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু ক্যারিয়ারের অন্তিম লগ্নে নতুন করে যোগ হওয়া চোট কাবু করে ফেলেছিল বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। বিশ্বকাপের সময় তাই একাদশ থেকে অধিনায়কের বিশ্রামের কথাও উঠেছিল বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান। এমনকি মাশরাফি নিজেও নাকি এ কথা ভেবেছিলেন।
১০ জুলাই ২০১৯, ০৭:০২ অপরাহ্ন

দেশের মাঠে খেলেই বিদায় নিবেন মাশরাফি

আন্তর্জাতিক ক্রিকেটের একদম অন্তিমে থাকা ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দেশের মাঠে থেকেই বিদায় জানানোর কথা বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বিশ্বকাপে ভালো না করলেও অধিনায়কের বিদায় সুন্দরভাবে আয়োজন করার কথা জানিয়েছেন তিনি।
১০ জুলাই ২০১৯, ০৫:১৮ অপরাহ্ন

রোডসের ধরনের সঙ্গে আমাদের মেলেনি: নাজমুল

প্রধান কোচ স্টিভ রোডসের কোচিং ধরণের সঙ্গে না মিল না হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে তার পথ আলাদা হওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে তাকে তারা একেবারে বাদ দেননি বলেও জানিয়েছেন তিনি।
১০ জুলাই ২০১৯, ০৪:৪৩ অপরাহ্ন

‘৪৫ মিনিটের বাজে ক্রিকেট আমাদেরকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল’

ইনিংসের প্রথম ১৯ বলের মধ্যে নেই টপ অর্ডারের ৩ উইকেট। প্রথম পাওয়ার প্লেতেই পতন হয় চতুর্থটির। দলীয় ২৪ রানের মাথায়। তারপরও লড়াই করেছে ভারত। তবে লক্ষ্য থেকে দূরেই থামতে হয়েছে দলটিকে। বিদায় নিতে হয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। টানটান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানান, ওই বাজে শুরুটাই ডুবিয়েছে তাদের।
১০ জুলাই ২০১৯, ০৩:৫৫ অপরাহ্ন

সাকিবের কৃতিত্ব পাওয়া কোচিং স্টাফরাই তো নেই

১৭ জুন। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২১ রান ৪২ ওভারেই টপকে ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। এত বড় রান তাড়া, অথচ কি অনায়াসে করলেন কাজটা। কোনরকমের দুর্ভাবনা ছাড়া এতটা সহজ ব্যাটিংয়ের পেছনের গল্প শুনতে আগ্রহী ছিলেন সবাই। জানাতেও আগ্রহী সাকিব একদম নির্দিষ্টভাবে বললেন, কোচিং স্টাফের কারণেই নাকি এসেছিল এমন নির্ভার আমেজ।
১০ জুলাই ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডেতে অর্থাৎ বুধবার (১০ জুলাই) ফের মাঠে গড়ানোর পর দেখা মিলল টানটান উত্তেজনার একটি ম্যাচ। সেখানে বিরাট কোহলিদের ১৮ রানে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল কেন উইলিয়ামসনের দল।
১০ জুলাই ২০১৯, ০৯:৫২ পূর্বাহ্ন

মাঠে গড়াল ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

বৃষ্টির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি রিজার্ভ ডেতে অর্থাৎ বুধবার (১০ জুলাই) ফের মাঠে গড়িয়েছে।
১০ জুলাই ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে না নামলে ভারতের লক্ষ্য যা দাঁড়াবে

বৃষ্টির বাগড়ায় ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি নির্ধারিত সূচির দিনে শেষ করা যায়নি। খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে।
১০ জুলাই ২০১৯, ০৭:০৭ পূর্বাহ্ন