বিশ্বকাপে ‘বিপজ্জনক’ হবেন সাকিব, পন্টিংয়ের হুশিয়ারি
তিন দিন আগেই ফিরে পেয়েছেন হারানো সিংহাসন। উঠে গেছেন ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায়। এবারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রশংসায় ভাসলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে আসন্ন বিশ্বকাপের ‘বিপজ্জনক’ তারকাদের মধ্যে অন্তর্ভুক্ত করে বাকি দলগুলোকে এক রকম হুশিয়ার করে রাখলেন পন্টিং।
২৬ মে ২০১৯, ০৯:১৭ পূর্বাহ্ন
‘শতভাগ’ জয়ের সুখস্মৃতি নিয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
২০১৫ বিশ্বকাপের পর থেকে ক্রিকেটবিশ্ব দেখছে অন্য এক বাংলাদেশকে। টাইগারদের উন্নতির সূচকটা ঊর্ধ্বমুখী। আয়ারল্যান্ডের মাটিতে সবশেষ ত্রিদেশীয় সিরিজেও চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার দল। ফলে ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রাখার আস্থা, বেড়েছে আত্মবিশ্বাস। এই ইতিবাচক দিকগুলোকে পুঁজি করে আজ (২৬ মে) পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
২৬ মে ২০১৯, ০৬:০২ পূর্বাহ্ন
প্রস্তুতিতে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হুঙ্কার
কয়েক মাস আগেও তাদেরকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলা হয়েছিল। টানা হারে অস্ট্রেলিয়ার সে কী বেহাল দশা! কিন্তু বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই চেনা রূপে ফিরছে অসিরা। ক্রিকেটের সর্বোচ্চ বৈশ্বিক আসরের সবচেয়ে সফলতম দলটি ফের শিরোপার দাবি জানাতে তৈরি। আসন্ন বিশ্বকাপের আয়োজক ও হট ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে সেই হুঙ্কারই দিয়ে রাখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
২৬ মে ২০১৯, ০৩:২২ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত
হোক না প্রস্তুতি ম্যাচ। তাই বলে ভারতীয় ব্যাটিংয়ের এমন দশা হবে! কিউই পেসারদের তোপ সামলাতে না পারে ভারত গুঁড়িয়ে গিয়েছিল দুশোর আগে। কেন উইলিয়ামসন আর রস টেইলর মিলে পরে হেসেখেলে পরে ওই রান তুলে নিয়েছেন।
২৫ মে ২০১৯, ০৩:৩৫ অপরাহ্ন
বিশ্বকাপের আগে কোন ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ
বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়েছে সেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থেকে। ওই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ইংল্যান্ডে শুরু হয়েছে বিশ্বকাপের আসল প্রস্তুতি। এবার অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নামছে মাশরাফি মর্তুজার দল। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচ থেকে দল চায় নিজেদের সব খুঁটিনাটি ঝালাই করে নিতে।
২৫ মে ২০১৯, ০৩:০৬ অপরাহ্ন
শঙ্কাই সত্যি হলো, ওয়ার্নারকে 'প্রতারক' বলল ইংলিশ সমর্থকরা
বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে পাওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে। কিন্তু কট্টর ইংলিশ দর্শকদের রোষানল থেকে বাঁচতে পারলেন না ডেভিড ওয়ার্নার। শঙ্কাকে সত্যি করে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানকে দুয়ো দিয়েছে সমর্থকরা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্নার ব্যাট হাতে মাঠে পরপরই গ্যালারি থেকে উচ্চস্বরে ভেসে আসে, 'তুমি প্রতারক!'
২৫ মে ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
‘প্রতিশোধ’ নিতে সুজনকে হন্যে হয়ে খুঁজেছিলেন ওয়াসিম
বোলিং করার সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানকে গা হিম করা শীতল দৃষ্টি ছুঁড়ে দেওয়া। প্রত্যুত্তরে এলো মেরে ফেলার হুমকি! সেখানেই শেষ নয়। পরের দেখায় ওই ব্যাটসম্যানই বল হাতে নিয়ে হন্যে হয়ে খুঁজতে লাগলেন সেই বোলারকে। ব্যাটিংয়ে নামলেই গতির আগুনে ছিন্নভিন্ন করে দেবেন। কারণ তার ‘প্রতিশোধ’ জ্বালা তো মেটেনি।
২৫ মে ২০১৯, ০৭:৪৯ পূর্বাহ্ন
আমিনুল বলছেন, ‘সময় এখন বাংলাদেশের’
তার অধিনায়কত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সে বারেই বাজিমাত। ইংল্যান্ডের মাটিতে ১৯৯৯ আসরে আমিনুল ইসলাম বুলবুলের দল হারিয়েছিল স্কটল্যান্ড ও তৎকালীন প্রবল পরাক্রমশালী পাকিস্তানকে। আমিনুলের মনে সেই স্মৃতি এখনও জ্বলজ্বলে। এরপর পেরিয়ে গেছে ২০টি বছর। সেই ইংল্যান্ডেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বিশ্বকাপ। এবারে নিছকই অংশগ্রহণের জন্য নয়, মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ বৈশ্বিক আসরে যাচ্ছে বড় লক্ষ্য নিয়ে। উত্তরসূরিদের কাছে আমিনুলের প্রত্যাশাও মিলে গেছে একবিন্দুতে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলছেন, সময় এখন বাংলাদেশের।
২৫ মে ২০১৯, ০৬:২১ পূর্বাহ্ন
প্রস্তুতিতে পাকিস্তানকে হারিয়ে বার্তা আফগানদের
নিছক প্রস্তুতি ম্যাচই ছিল। কিন্তু অন্য আট-দশটা প্রস্তুতি ম্যাচের থেকে আবহে ছিল ভিন্নতা। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ বলে কথা, তাও আবার সম্প্রচার হচ্ছে টিভিতে। বিশ্বকাপ বলেই বাকি দুনিয়ার নজরও আছে। এমনিতে প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে হইচই না হলেও এটা নিয়ে কিছুটা হতেই পারে। পাকিস্তানকে যে হারিয়েই দিয়েছে আফগানিস্তান। এতে বিশ্বকাপেও বড় কিছুর ইঙ্গিত দিয়ে রাখল তারা।
২৪ মে ২০১৯, ০৬:৩৫ অপরাহ্ন
এক নজরে বিশ্বকাপে বাংলাদেশ
ভারত, পাকিস্তান এরপর শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার তিন দেশই যখন বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়ে গেছে, তখনই বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। ক্রিকেটের আদি ভূমিতেই মেলে টাইগারদের বিশ্বকাপ টিকেট। প্রথম আসরেই বিশ্বকে জাত চেনায় বুলবুল-নান্নুরা। সে ধারায় আজ ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিধর দল বাংলাদেশ। দেখে নেওয়া যাক শুরু থেকে বর্তমান পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের যাত্রাপথ...
২৪ মে ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন
'নিষেধাজ্ঞা' মাথায় নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন সরফরাজরা
বিশ্বকাপের মঞ্চে নানা রকম চাপ থাকে সব দলেরই- সে বড় হোক কিংবা ছোট। সে সময়টায় ক্রিকেটারদের মনে স্বস্তির পরশ বুলিয়ে দিতে পারে স্ত্রী-পরিবারের সান্নিধ্য। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাবনাটা ভিন্ন ধাঁচের। তাই তো 'নিষেধাজ্ঞা' মাথায় নিয়ে বিশ্বকাপে যেতে হচ্ছে সরফরাজ আহমেদের দলকে!
২৪ মে ২০১৯, ০৯:৫২ পূর্বাহ্ন
মূল লড়াইয়ের আগে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে কে কবে নামছে
বিশ্বকাপ ক্রিকেটের মূল লড়াই মাঠে গড়াতে আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। নিজেদের শক্তির জায়গাতে শাণ দেওয়া আর দুর্বল জায়গাগুলোতে প্রলেপ দেওয়ার কাজ চলছে। কিন্তু মাঠের ক্রিকেট ছাড়া সে সব বিষয় বুঝে ওঠার কমতি থাকে। তাই অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে যাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দল।
২৪ মে ২০১৯, ০৭:৫০ পূর্বাহ্ন
ওয়ানডে ক্রিকেট ও বিশ্বকাপ শুরুর ইতিকথা
১৪২ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ৪২২টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ায়। তার মধ্যে একটি টেস্ট ম্যাচ পরিত্যক্ত হয়েছে যে ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। আর সে পরিত্যক্ত টেস্ট ম্যাচটিই গড়ে তোলে নতুন এক ইতিহাস। মেলবোর্নের সে ম্যাচ থেকেই যে তৈরি হয় ওয়ানডে ক্রিকেট। যার ধারাবাহিকতায় চার বছর পর বিশ্বকাপ। সে ম্যাচটি পরিত্যক্ত না হলে হয়তো এখনও বিশ্বকাপ ক্রিকেট আয়োজনই সম্ভব হতো না।
২৪ মে ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন
অধিনায়কদের সংবাদ সম্মেলনে মাশরাফির আশা, মাশরাফির রোমাঞ্চ
লন্ডনের দ্য ফিল্ম শেড দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ধ্বংসের স্মৃতি বয়ে যেন এক পোড়াবাড়ি। কিন্তু নান্দনিকতায় সেটিই এখন শুটিং স্পট। সেখানেই বসেছিল বিশ্বকাপের দশ অধিনায়ককে নিয়ে 'তারার মেলা'। তাতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও দিয়েছেন নানান প্রশ্নের উত্তর। জানিয়েছেন বিশ্বকাপে তাদের প্রত্যাশা আর রোমাঞ্চের কথা।
২৪ মে ২০১৯, ০৬:৫৬ পূর্বাহ্ন
অন্য দলের কাকে নিতেন, উত্তরে মাশরাফির পছন্দ কোহলি
সুযোগ থাকলে অন্য দলের কোন একজনকে দলে নিতে চাইতেন, এমন প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অধিনায়ককে উদ্দেশ করেই। তাতে অনেকেই হেঁটেছেন কূটনৈতিক পথে, কেউ দিয়েছেন সোজাসাপ্টা উত্তর, কেউ এড়িয়ে গেছেন। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা রাখঢাক না করেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে চাওয়ার কথা জানালেন।
২৩ মে ২০১৯, ০২:০৩ অপরাহ্ন
বিশ্বকাপে রান উৎসব ঠেকানোর উপায় বাতলে দিলেন শচিন
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন শচিন টেন্ডুলকার। নায়কোচিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন অনেকবার। এবারের বিশ্বকাপে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি রান হওয়ার অনুমান করা হচ্ছে। রান হলে তো তার ভালো লাগারই কথা। কিন্তু রান উৎসবের আগাম ধারণা পেয়ে কিংবদন্তী ব্যাটসম্যান হয়েও বোলারদের জন্য মায়া ঝরল শচিনের কণ্ঠে। বিশ্বকাপে তাই রান উৎসব ঠেকাতে বোলারদের কিছু উপায়ও বাতলে দিয়েছেন তিনি।
২৩ মে ২০১৯, ০১:০৯ অপরাহ্ন
লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং অর্ডার ছিল নয়, মাশরাফি মর্তুজা দশে। সাইফুদ্দিন তো ব্যাট হাতে বেশ পটুই, মাশরাফির ব্যাটিং মুন্সিয়ানাও সমাদৃত। অর্থাৎ কেবল মোস্তাফিজুর রহমান ছাড়া একাদশের বাকি সবাই ব্যাট করতে জানেন। বিশ্বকাপেও এমনটি মাথায় রেখে একাদশ সাজানোর কথা জানালেন কোচ স্টিভ রোডস।
২৩ মে ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন
বিশ্বকাপের আগে হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব
ইনজুরির কারণে কয়েক দফায় গত বছর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান। আর সে সুযোগে তাকে টপকে শীর্ষ অলরাউন্ডারের সিংহাসনটি নিজের করে নিয়েছিলেন রশিদ খান। তবে ত্রিদেশীয় সিরিজে ফিরে ব্যাটে ও বলে দারুণ খেলেছেন এ অলরাউন্ডার। তার পুরষ্কার পেয়েছেন তিনি। বিশ্বকাপের মাঠে যাওয়ার আগে হারানো সিংহাসনটাও ফিরে পেয়েছেন। ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার এখন বাংলাদেশের এ তারকাই।
২২ মে ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন
সেয়ানে সেয়ানে টক্কর, বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ দেখছেন কোহলি
এবার মাত্র দশ দলের বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই টেস্ট খেলুড়ে। সীমিত ওভারে যেকেউ যে কাউকে টেক্কা দিতে পারে। লিগ ভিত্তিক প্রাথমিক পর্বে উৎরে সেমিফাইনালে যেতে তাই সবাইকে খাটতে হবে প্রচুর। শক্তির বিচারে সেরা দল নিয়েও তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি নির্ভার হতে পারছেন না, দেখছেন কঠিন চ্যালেঞ্জ।
২২ মে ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন
বিশ্বকাপে রান-উৎসব ঠেকাতে 'ফন্দি' এঁটেছে অস্ট্রেলিয়া
বাণিজ্যিক কারণেই বৈশ্বিক টুর্নামেন্টে রান-প্রসবা উইকেট তৈরি করে আইসিসি। তবে এবারের বিশ্বকাপ বোধহয় ছাড়িয়ে যাবে আগের সব আসরকেই। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে মিলেছে সেই ইঙ্গিত। কিন্তু বিশ্বকাপে ব্যাটসম্যানরা রান করবেন, আর বোলাররা চেয়ে চেয়ে দেখবেন- তা তো আর হয় না! তাই ইংল্যান্ডের নির্বিষ উইকেটে রান-উৎসব ঠেকাতে এক ‘ফন্দি’ এঁটেছে অস্ট্রেলিয়া।
২২ মে ২০১৯, ০৯:০৫ পূর্বাহ্ন