যে বাধা কাটালে বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশও

দশ দলের বিশ্বকাপ। সব দলই টেস্ট খেলুড়ে, অনেক দলই তাই কাছাকাছি সামর্থ্যের। নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে পারে বিশ্বকাপে বাজিমাত করতে পারে যেকেউ। তিনবার এশিয়া কাপ ফাইনাল খেলা বাংলাদেশের জন্যও সে কাজটা অসম্ভব মনে করছেন না অধিনায়ক মাশরাফি মর্তুজা। তবে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে মানসিক একটি বাধা নিয়েই যত উদ্বেগ তার।
২৯ এপ্রিল ২০১৯, ০৯:১৪ পূর্বাহ্ন

‘কত রান করলেন তারচেয়ে জরুরী কত বলে করলেন’

১২০ বলে সেঞ্চুরি করলেন কিংবা ৭০ বলে করলেন ৫০। নিয়মিতই রান পেলেন কিন্তু দল হারল, লাভ হলো না কিছুই। বিশ্বকাপে পাটা উইকেটে তাই আগ্রাসী ব্যাটিংয়ের বিকল্প দেখছেন না মুশফিকুর রহিম। সেখানে কত রান করলেন তারচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিতে পারে কত বলে করলেন।
২৮ এপ্রিল ২০১৯, ১১:৪৮ পূর্বাহ্ন

মাশরাফির জন্য হলেও বিশ্বকাপ স্মরণীয় করতে চান মুশফিকরা

টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল আর সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন টানা তৃতীয় বিশ্বকাপে। ২০০৩ বিশ্বকাপ থেকে শুরু করে অধিনায়ক মাশরাফি মর্তুজারও এটি চতুর্থ বিশ্বকাপ এবং নিশ্চিতভাবে শেষ বিশ্বকাপও। এই বিশ্বকাপের মধ্যে দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার গুঞ্জন আছে। বাংলাদেশের সফলতম অধিনায়কের এমন বিদায়ের সময় বিশ্বকাপটা আলাদা করে স্মরণীয় করতে চান মুশফিকুর রহিম।
২৮ এপ্রিল ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন

‘ইমরুলের মতো খেলোয়াড়ও না থাকা মানে দল কতটা দুর্দান্ত’

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৪৯ রান করেছিলেন ইমরুল কায়েস। তখন তার বাদ পড়াটাই হতো বিস্ময়। কিন্তু এরপর আর দুই ওয়ানডেতে ৪ ও ০ রান করে সেই যে বাদ পড়েন, আর জায়গা মেলেনি। বিশ্বকাপে আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগের বাজে ফর্ম ডুবিয়েছে তাকে। তবে ইমরুলের বিশ্বকাপ দলে না থাকার ব্যাখ্যা প্রধান কোচ স্টিভ রোডস দিলেন ভিন্নভাবে।
২৫ এপ্রিল ২০১৯, ০১:২২ অপরাহ্ন

‘অত্যন্ত সৎ’ হয়ে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা বললেন রোডস

এবারের বিশ্বকাপে কত দূর যাবে বাংলাদেশ? রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হতে যাওয়া টুর্নামেন্টে দুর্দান্ত সব দলের বিপক্ষে কয়টা ম্যাচ জিততে পারবে মাশরাফি মর্তুজার দল? বিশ্বকাপ ঘনাতে এমন আলোচনা চাউর হচ্ছে। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসও টের পাচ্ছেন উত্তাপ। তবে তিনি স্বপ্নের ভেলায় না ভেসে বাস্তবতার নিরিখে দেখতে চান তার দলের সম্ভাবনা। তাতেও অবশ্য আছে দারুণ কিছুর ইঙ্গিতই।
২৫ এপ্রিল ২০১৯, ১২:৫৪ অপরাহ্ন

বিশ্বকাপে তামিমের সঙ্গী নিয়ে মধুর সমস্যায় রোডস

এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করার পর থেকেই ওপেনিংয়ে জায়গা পোক্ত হয়েছে লিটন দাসের। তামিম ইকবাল বাঁহাতি হওয়ায় ডানহাতি লিটনকে নিয়ে ডান-বাম সমন্বয় খেলাতে স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে ডাবল সেঞ্চুরি করে ওপেন করতে দাবিটা জানিয়ে রাখলেন সৌম্য সরকারও। এই দুজনের কে হবেন বিশ্বকাপে তামিমের সঙ্গী, তা নিয়ে মধুর সমস্যায় কোচ স্টিভ রোডস।
২৫ এপ্রিল ২০১৯, ১২:১৯ অপরাহ্ন

একসঙ্গে দশ দলের বিশ্বকাপ স্কোয়াড

আর কদিন পরই ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এরমধ্যে অংশ নিতে যাওয়া দশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে। সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। আর সবার শেষে একদম সময়সীমার শেষ দিনে দল দেয় ওয়েস্ট ইন্ডিজ। সব দলেই আছে অল্প বিস্তর চমক।
২৫ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ পূর্বাহ্ন

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

বুধবার আইসিসির প্রধান নির্বাহীদের সভায় ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সূচি চূড়ান্ত করা হয়। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় তা অনুমোদিত হয়ে প্রকাশিত হয়েছে। দীর্ঘ দেড়মাস ব্যাপী টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলে সবাই একে অন্যের সঙ্গে খেলবে। সেরা চারদল উঠবে সেমিফাইনালে।
২৬ এপ্রিল ২০১৮, ০২:০৬ অপরাহ্ন