এবার প্রক্টরের পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন
এবার প্রক্টরের বিরুদ্ধে নানা অনিয়ম ও দ্বায়িত্বে অবহেলার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রক্টর ড. হাসিবুর রহমানের বিরুদ্ধে এই শুরু আন্দোলন করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গতকাল রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রস্তম আলীর মেয়াদ শেষ হয়। এরপর আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন।
এ বিষয়ে প্রক্টর ড. হাসিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ শেষ হয়েছে। কার্যত বিশ্ববিদ্যালয় এখন অভিভাবক শূন্য। এ অবস্থায় কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এ ধরনের আন্দোলন হচ্ছে।'
এ ছাড়া, এই আন্দোলনকে বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনের অংশ বলে মনে করেন তিনি।
এর আগে রোববার আন্দোলনের মধ্য দিয়েই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. রস্তম আলীর মেয়াদ শেষ হয়।