৭ বছর পর রাবি ছাত্রলীগের হল কমিটি
দীর্ঘ ৭ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের নামসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটির মেয়াদ ১ বছর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ও ২২ নভেম্বর ২ ধাপে রাবির ছাত্রদের ১১টি হলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
৭ বছর পর ঘোষিত নতুন হল কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি কাবিরুজ্জামান রুহুল ও সাধারণ সম্পাদক আলফাত জেমস, শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের সভাপতি মোস্তাফিজুর রহমান রাতুল ও সাধারণ সম্পাদক স্বাধীন খান, মতিহার হলের সভাপতি রাজীব খান ও সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, শাহ্ মখদুম হল ছাত্রলীগের সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব ও সাধারণ সম্পাদক মো. রামীম আহম্মেদ, সৈয়দ আমীর আলী হল সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, নবাব আব্দুল লতিফ হলের সভাপতি শুভ্রদেব ঘোষ ও সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন, শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সভাপতি চিরন্তন চন্দ ও সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ ও সাধারণ সম্পাদক মো. নাইম আলী, মাদার বখশ হল ছাত্রলীগের সভাপতি হামীম রেজা শাফায়েত ও সাধারণ সম্পাদক শফিউর রহমান রাধিক, শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মো. মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান অপু, জিয়া হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন মো. রাশেদ আলী ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিবুল ইসলাম রাকিব।
এছাড়া মেয়েদের ৬টি হলের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন তাজরীন আহমেদ খান মেধা ও সাধারণ সম্পাদক স্মৃতি বালা, মন্নুজান হল ছাত্রলীগের সভাপতি আন্নাতুল নাইমা আকন্দ জানা ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি নুসরাত আহান আভা ও সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা, তাপসী রাবেয়া হল ছাত্রলীগের সভাপতি তাসনিম নাহার তৃনা ও সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম, রহমতুন্নেসা হল ছাত্রলীগের সভাপতি তামান্না আকতার তন্বী ও সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম, খালেদা জিয়া হল ছাত্রলীগের সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ ও সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম শ্রেয়া।
গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।