কক্সবাজারে পাহাড়ি ছড়া থেকে মৃত হাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ছড়া থেকে একটি মৃত হাতি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

আজ সোমবার সকাল ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প সংলগ্ন পশ্চিমের পাহাড়ের পানিরছড়া থেকে হাতিটি উদ্ধার করা হয়।

কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৬)-এর অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, 'মৃত হাতিটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।' 

এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন বিভাগীয় বন কর্মকর্তার টেকনাফ বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশিক আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।'