চকরিয়ায় বনে আরও ১ মৃত হাতি, ৮ দিনে ৬ হাতির মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আরও একটি এশিয়ান মৃত হাতির খোঁজ পেয়েছে বন বিভাগ। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।

আজ শনিবার বন বিভাগের কর্মকর্তারা মৃত হাতিটির খোঁজ পায়।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) রফিকুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, চকরিয়া উপজেলার টৈটং বনে ২ দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। তথ্য পেয়ে আমরা হাতির মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আমরা শিকারিদের তথ্য সংগ্রহ করেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পরে আমরা আইনি ব্যবস্থা নেব।

গত ৮ দিনে সারা দেশে ৬টি হাতির মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাশাপাশি গুলি করে হাতি হত্যা করা হয়েছে।