পাচারের সময় চট্টগ্রামে ২ হাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাচারের সময় চট্টগ্রামের লোহাগড়া উপজেলা থেকে দুটি হাতি উদ্ধার করেছে বন বিভাগ। আজ রোববার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রাতে ট্রাকে করে একটি পুরুষ ও একটি নারী হাতি পাচারের চেষ্টা করে চোরাকারবারিরা। চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের টঙ্কাবতী বিট থেকে হাতি দুটি উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, হাতি দুটিকে বান্দরবান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হচ্ছিল।