কলম্বিয়ার ঝাঁজে পোল্যান্ডের বিদায়
গ্রুপ ফেভারিট হয়েও জাপানের কাছে হেরে হতাশায় বিশ্বকাপ শুরু হয়েছিল কলম্বিয়ার। নকআউট পর্বের আশা বাঁচাতে জিততেই হতো দ্বিতীয় ম্যাচ , পোল্যান্ডকে উড়িয়ে সে কাজটি সেরেছে রাদামেল ফ্যালকাও, জেমস রদ্রিগেজরা।
২৪ জুন ২০১৮, ০৮:০২ অপরাহ্ন
জাপান-সেনেগাল সমানে সমান
যেন সেয়ানে-সেয়ানে লড়াই। সেনেগাল গোল করে এগিয়ে যায় তো খানিক পর ফেরত দেয় জাপান। গোল দেওয়া-নেওয়ার এমন শোধ-বোধ হয়েছে চারবার। এতে দর্শকরাও পেয়েছেন বিনোদন।
২৪ জুন ২০১৮, ০৫:০১ অপরাহ্ন
পানামার জালে ইংলিশদের গোল উৎসব
ম্যাচের ৭৮ মিনিটে গোল দিলেন পানামার ফিলিপ ব্যালয়। উল্লাসে মেতে ওঠে পানামা শিবির। শুধু তাই নয় গ্যালারিতে ভক্ত-সমর্থকদের উল্লাসে মনে হচ্ছিল যেন বিশ্বকাপই জিতে নিয়েছে দলটি। কে বলবে এর আগে ছয়টি গোল খেয়েছে তারা। ইংল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেও হাসি মুখে মাঠ ছেড়েছে দলটি।
২৪ জুন ২০১৮, ০১:৫৬ অপরাহ্ন
পাড়ায় পাড়ায় বিশ্বকাপ উন্মাদনা
পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছুঁয়ে যায় এদেশের ফুটবলপ্রেমীদেরও। সেই উন্মাদনায় মেতে আছেন রাজধানীবাসীরা। প্রিয় দলের পতাকা, জার্সির পাশাপাশি সেই পতাকার রঙয়ে সাজানো হয় বাড়ি-ঘরও।
২৪ জুন ২০১৮, ০১:০৯ অপরাহ্ন
জাপানের কোন কিছু নিয়েই চিন্তিত নই: সেনেগাল কোচ
আগের ম্যাচে পোল্যান্ডকে হারানোয় এই ম্যাচে জিতলেই শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেনেগালের। একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সেনেগালের প্রতিপক্ষ জাপানও। সেনেগালকে হারাতে পারলে পরের পর্বে প্রায় এক পা দিয়েও রাখবে জাপান। তবে জাপানকে নিয়ে মোটেও চিন্তিত নন সেনেগাল কোচ আলিউ সিসে। জাপান দলের কোন কিছুই তাঁকে ভাবাচ্ছে না বলেও বলছেন তিনি।
২৪ জুন ২০১৮, ১২:০০ অপরাহ্ন
'অনেক জার্মানই চেয়েছিল আমরা যেন বাদ পড়ি'
শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ, সবার লাগামহীন উদযাপনই বলে দিচ্ছিল, এই জয় জার্মানদের কাছে কী অর্থ বহন করে। তবে জয়ের অন্যতম নায়ক মার্কো রয়েস একটা ছোটখাটো বোমাই ফাটিয়েছেন। বলেছেন, অনেক জার্মান সমর্থকই না কি চেয়েছিল জার্মানি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ুক!
২৪ জুন ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ন
ইংল্যান্ড বনাম পানামা : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষ মুহূর্তের গোলে আগের ম্যাচে তিউনিসিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। তবে পুরো ম্যাচে দাপট দেখিয়েছিল তারাই। অপর দিকে নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পানামা। ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চয় ভালো কিছু করতে চাইবে প্রথমবারের মতো খেলতে আসা দলটি। তবে কাজটা তাদের জন্য বেশ কঠিনই হবে।
২৪ জুন ২০১৮, ১০:১৮ পূর্বাহ্ন
পয়েন্ট, গোল ব্যবধান সমান হলে গ্রুপ চ্যাম্পিয়ন কে?
গ্রুপ ‘বি’ এর পয়েন্ট তালিকা দেখলে যে কোন সাধারণ ফুটবল সমর্থকের মনে একটি প্রশ্ন জাগতে পারে। পয়েন্ট, গোল ব্যবধান সবকিছু সমান হওয়ার পরেও স্পেন কেন পর্তুগালকে টপকে গ্রুপের শীর্ষে? এমনকি নিজেদের শেষ ম্যাচে দুই দলই একই ব্যবধানে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কারা? এমন পরিস্থিতির সমাধান অবশ্য করে রেখেছে ফিফা।
২৪ জুন ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন
নেইমারের আচরণে কষ্ট পেয়েছেন থিয়াগো সিলভা!
প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে দল, ব্রাজিল সমর্থকদের এখন ফুরফুরে মেজাজেই থাকার কথা। তবে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে থিয়াগো সিলভার বক্তব্য। কোস্টারিকার বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা সিলভা বলেছেন, ম্যাচ চলাকালীন সময়েই তাকে অপমান করেছেন নেইমার, তাতে কষ্ট পেয়েছেন এই ডিফেন্ডার।
২৪ জুন ২০১৮, ০৯:৫৬ পূর্বাহ্ন
পুজো, বস্ত্র দান, খাওয়া-দাওয়ায় পশ্চিমবঙ্গে মেসির জন্মদিন উদযাপন
ঠিক ৩১ পাউন্ডের কেক কেটে এবং হিন্দুধর্মীয় রীতি মেনে পুজো দিয়ে পশ্চিমবঙ্গের একটি এলাকায় পালিত হচ্ছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির জন্মদিন।
২৪ জুন ২০১৮, ০৮:৫৪ পূর্বাহ্ন
ক্রুসের অমন গোলই বদলে দেবে জার্মানিকে!
মেক্সিকোর কাছে হারের পর সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে জার্মানিকে। সুইডেনের বিপক্ষেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল এক গোলে। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে পর্যন্তও সমতায় ছিল দু’দল। তখনই টনি ক্রুসের জাদুকরী ওই গোল। এমন গোলের পর নাকি গোটা আবহই এখন পাল্টে যাবে দলের, এমনটাই মনে করছেন ডিফেন্ডার ম্যাট হামেলস।
২৪ জুন ২০১৮, ০৭:২২ পূর্বাহ্ন
চাপে ভেঙে না পড়ায় খেলোয়াড়দের বাহবা জার্মান কোচের
বিশ্বকাপে টিকে থাকতে হলে জেতার বিকল্প ছিল না জার্মানির। এমনকি ম্যাচ ড্র হলেও ঝুলে থাকত ভাগ্য। অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে গিয়ে টনি ক্রুসের গোলে জিতেই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। চাপের মধ্যে খেলোয়াড়দের এমন দৃঢ় মনোবল প্রশংসা পাচ্ছে কোচ জোয়াকিম লোর।
২৪ জুন ২০১৮, ০৬:৫১ পূর্বাহ্ন
সার্বিয়া ম্যাচের আগে বড় দুঃসংবাদ শুনলো ব্রাজিল
কোস্টারিকার বিপক্ষে জিতলেও এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি ব্রাজিলের। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একটি বড় দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিলকে। কোস্টারিকার বিপক্ষে দ্বিতীয়ার্ধে আলো ছড়ানো ডগলাস কস্তাকে সার্বিয়া ম্যাচের জন্য পাচ্ছে না তারা। কোস্টারিকা ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই উইঙ্গার।
২৪ জুন ২০১৮, ০৬:৩৯ পূর্বাহ্ন
শাকা-শাকিরির রাজনৈতিক উদযাপন, শাস্তি চায় সার্বিয়া
এমনিই এই বিশ্বকাপে উত্তেজনার কমতি নেই। মাঠের খেলার পরতে পরতে ছড়িয়ে আছে তুমুল উত্তেজনা। তবে এবার বিশ্বকাপ সরগরম হয়ে উঠেছে অন্য কারণে। সার্বিয়া ম্যাচে গোল উদযাপনের সময় স্পর্শকাতর রাজনৈতিক বিষয় টেনে আনায় সুইজারল্যান্ডের গ্রানিথ শাকা ও জেরদান শাকিরিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে সার্বিয়া ফুটবল ফেডারেশন
২৪ জুন ২০১৮, ০৫:৩০ পূর্বাহ্ন
শেষ মুহূর্তের গোলে টিকে রইল জার্মানি
মেক্সিকোর কাছে হার দিয়ে শুরু। এদিনও শুরুতে পিছিয়ে যাওয়া। ১০ জনের দলে পরিণত হওয়া, জমেছিল অনেক শঙ্কার মেঘ। গত ৮০ বছরে যা হয়নি, হতে যাচ্ছিল যেন সেটাই। তবে সব শঙ্কার মেঘ শেষ পর্যন্ত উবে গেছে মার্কো রিউস আর টনি ক্রুজের দুই গোলে। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জিতেই মাঠ ছেড়েছে জোয়াকিম লোর শিষ্যরা।
২৩ জুন ২০১৮, ০৮:৩১ অপরাহ্ন
দ.কোরিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে মেক্সিকো
দ্বিতীয় রাউন্ডের স্বপ্নটা ভালোভাবে ধরে রাখতে হলে জিততেই হতো দক্ষিণ কোরিয়াকে। আর হারলে বিদায় নিশ্চিত। এমন ম্যাচে শেষ পর্যন্ত হারই মানতে হয়েছে তাদের। জয়ের ধারা বজায় রেখেছে মেক্সিকো। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির পর এবার এশিয়ান টাইগারদের হারিয়েছে দলটি। ২-০ হলের দারুণ জয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল এল ট্রাইকালাররা।
২৩ জুন ২০১৮, ০৪:৫০ অপরাহ্ন
তিউনিসিয়াকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে বেলজিয়াম
শক্তির ব্যবধানে অনেক এগিয়ে বেলজিয়াম। মাঠেও তার প্রমাণ রাখলেন দারুণভাবেই। জোড়া গোল করেছেন দলের সেরা দুই তারকা রোমেলু লুকাকু ও এডেন হ্যাজার্ড। ফলে আফ্রিকান দল তিউনিসিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল দলটি।
২৩ জুন ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন
মেসিদের সঙ্গে কথা বলতে অনুমতির অপেক্ষায় ম্যারাডোনা
দুই ম্যাচে পয়েন্টের ঝুলিতে সংগ্রহ মাত্র ১। আইসল্যান্ডের বিপক্ষে ড্র, এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে হার। আর তাতে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন ঝাপসা। এমন নয় যে ধারা বিপরীতে গোল খেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পরিষ্কারভাবেই পিছিয়ে ছিল প্রতিপক্ষ থেকে। আলবিসেলেস্তাদের এমন বর্ণহীন পারফর্মে বিরক্ত দিয়াগো ম্যারাডোনা। তাই জাতীয় দলের জার্সির মর্ম বোঝাতে মেসিদের সঙ্গে কথা বলতে চান এ আর্জেন্টাইন কিংবদন্তি।
২৩ জুন ২০১৮, ১২:০২ অপরাহ্ন
‘মেসির বিশ্বকাপ দুর্দশা অব্যাহত থাকুক’
বিশ্বকাপে একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিওনেল মেসি। দুই ম্যাচ খেলে গোল তো দূরের কথা, কোন অ্যাসিস্ট ও করতে পারেননি। এমনকি খেলায় বলার মতো কোন প্রভাবও রাখতে পারছেন না। এক কথায় বলতে গেলে মেসির জন্য দুর্দশাপূর্ণ এক বিশ্বকাপই কাটছে এবার। আর সেটিরই সুযোগ নিতে চাইছেন নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহিনাচো। বলছেন, মেসির এমন দুর্দশা অব্যাহত থাকুক অন্তত আরও এক ম্যাচ!
২৩ জুন ২০১৮, ১১:২৪ পূর্বাহ্ন
কেন অমন উদযাপন শাকিরি-শাকার?
গতকাল রাতে সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই সুইজারল্যান্ডের দুই গোলের পরে উদযাপনটাও দেখেছেন। দুই গোলদাতা গ্রানিথ শাকা ও জেরদান শাকিরি, দুজনেই গোলের পর একই রকম উদযাপন করেছেন। দুই হাত বুকের কাছে এনে ঈগল পাখির মতো অঙ্গভঙ্গি করেছেন দুজনেই। কিন্তু কেন এমন উদযাপন দুজনের?
২৩ জুন ২০১৮, ১১:২০ পূর্বাহ্ন