আর্জেন্টিনার 'গোপন অস্ত্র' চায় আর্সেনাল-চেলসি
জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। শুরু থেকেই প্রতিভার সাক্ষর রেখেছিলেন। তবে ঘরের মাঠে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফর্ম রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় বোকা জুনিয়র্সের তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পাভনকে। শুধু তাই নয় ওই ম্যাচে তার পারফরম্যান্স দেখে তাকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও চেলসি।
৮ জুন ২০১৮, ১১:৫২ পূর্বাহ্ন
বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন আর্জেন্টিনার লানজিনি
হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন আর্জেন্টিনার প্রধান গোলরক্ষক সের্জিও রোমেরও। এবার সে তালিকাটা ভারী করলেন ম্যানুয়েল লানজিনি। ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ওয়েস্টহ্যাম তারকার। এক টুইটার বার্তায় বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
৮ জুন ২০১৮, ১১:১২ পূর্বাহ্ন
এবার ইনজুরিতে পড়েছেন ব্রাজিলের ফ্রেড
এমনিতেই ব্রাজিলের খেলোয়াড়দের ইনজুরির তালিকা অনেক বড়। বৃহস্পতিবার সে তালিকা আরও লম্বা করেছে মিডফিল্ডার ফ্রেডের ইনজুরি। অনুশীলনে একটি ট্যাকেল করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এ মিডফিল্ডার।
৮ জুন ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন
২০১৬ ইউরোর কথা মনে করিয়ে দিলেন রোনালদো
জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, স্পেনের মতো ফেভারিটের তকমা নিয়ে রাশিয়ায় যাচ্ছে না পর্তুগাল। কিন্তু তাতে কি? বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই পারে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। কারণ বছর দুই আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যে ফেভারিট না হয়েও শিরোপায় চুমু খেয়েছিলো তারা। তাই বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা জানতে চাইলে ২০১৬ ইউরোর কথাই মনে করিয়ে দিলেন রোনালদো।
৭ জুন ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন
সম্মানের জন্য বিশ্বকাপ জিততে হবে মেসিকে : রিভালদো
পুরো বিশ্বে লিওনেল মেসির তুমুল জনপ্রিয়তা। কিন্তু নিজের দেশে ততটা নয়। আর্জেন্টিনায় মাঝে মধ্যেই তোপের মুখে পড়েন এ সুপারস্টার। আর দেশের হয়ে কোন শিরোপা জিততে না পারার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য রিভালদো। মেসি একটি বিশ্বকাপ জিতলেই দেশের আর্জেন্টাইনদের শ্রদ্ধা আদায় করে নিতে পারবেন বলে মনে করেন ১৯৯৯ সালের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়।
৭ জুন ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ন
বিশ্বকাপে কোন ক্লাবের কতজন
এবারের রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের মোট ৭৩৬ জন ফুটবলার অংশ নেবেন। যার ৭৪ শতাংশই ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকেন। সবচেয়ে বেশি ১২৪ জন খেলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। তারপরে আছে স্পেনের ক্লাবগুলোতে খেলা ৮১ ও জার্মানির ক্লাবগুলোতে খেলা ৬৭ জন।
৭ জুন ২০১৮, ০৭:১৩ পূর্বাহ্ন
দল বিশ্লেষণ : রাশিয়ায় নিজেদের দ্বিতীয় শিরোপা দেখছে স্পেন
আর মাত্র ৮ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এরমধ্যেই ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। উত্তেজনার পারদ দিন দিন বাড়ছেই। পছন্দের দলগুলো কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কেমন করবে এ নিয়ে ভাবনার শেষ নেই। আজ স্পেনের স্কোয়াড, বিশ্বকাপে তাদের সম্ভাবনা থেকে শুরু করে শক্তি-দুর্বলতার দিকগুলো তুলে ধরা হলো-
৬ জুন ২০১৮, ০১:২৭ অপরাহ্ন
পোপের সঙ্গেও সাক্ষাৎ বাতিল করল আর্জেন্টিনা
পবিত্র ভূমি জেরুজালেম সফর বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সমর্থকদের বিক্ষোভে ইসরাইলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শুধু তাই নয় এ শিডিউল বিপর্যয়ের কারণে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎকারও বাতিল করেছে তারা।
৬ জুন ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ন
ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা
ফিলিস্তিনিদের তীব্র প্রতিক্রিয়ার মধ্যে ইসরাইলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করেছে আর্জেন্টিনা জাতীয় দল। আর্জেন্টিনার স্পোর্টস ওয়েবসাইট মিনোতনো জানিয়েছে, সমালোচনার পর মেসিকে হুমকি ও সহিংসতার শঙ্কায় ম্যাচটি বাতিল করেছে তারা।
৬ জুন ২০১৮, ০৩:৪৭ পূর্বাহ্ন
গ্রুপ ‘বি’তে ফেভারিট স্পেন ও পর্তুগাল
আর মাত্র ৯ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এরমধ্যেই ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। পছন্দের দলগুলো গ্রুপ পর্বে কেমন করবে কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কেমন করবে এ নিয়ে ভাবনার শেষ নেই। ৩২ দল খেলবে ৮ গ্রুপে ভাগ হয়ে । গ্রুপ ‘বি’ তে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আছে পর্তুগাল, মরক্কো ও ইরান। দেখে নেওয়া যাক ‘বি’ গ্রুপের হিসেব নিকেস।
৫ জুন ২০১৮, ০২:৫৪ অপরাহ্ন
দল বিশ্লেষণ: বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স
আর মাত্র ৯ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এরমধ্যেই ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। উত্তেজনার পারদ দিন দিন বাড়ছেই। পছন্দের দলগুলো কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কেমন করবে এ নিয়ে ভাবনার শেষ নেই। আজ ফ্রান্সের স্কোয়াড, বিশ্বকাপে তাদের সম্ভাবনা থেকে শুরু করে শক্তি-দুর্বলতার দিকগুলো তুলে ধরা হলো-
৫ জুন ২০১৮, ০২:৩২ অপরাহ্ন
বিশ্বকাপের সময় বিদেশী পতাকা ওড়ানো নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ
বিশ্বকাপের সময় বাংলাদেশের আকাশে বিদেশী পতাকা ওড়ানো নিষিদ্ধ চেয়ে এক ব্যক্তির করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
৫ জুন ২০১৮, ১০:৩৩ পূর্বাহ্ন
অবশেষে অনুশীলনে যোগ দিলেন রোনালদো
লিসবনে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। কিন্তু সেখানে ছিলেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার পর ছুটিতে ছিলেন তিনি। তবে দেরিতে হলেও অনুশীলনে যোগ দিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। সোমবার বিকেলে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে তাকে।
৫ জুন ২০১৮, ১০:২০ পূর্বাহ্ন
এবার বিশ্বকাপে থাকছে যেসব প্রযুক্তিগত সুবিধা
বিশ্বকাপ শুরু হতে বাকি নয় দিন। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ৩২ দল। তবে শুধু দলগুলোই নয়, পুরোদমে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফিফার প্রযুক্তি বিশেষজ্ঞ দলও। আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য ব্যবহার করা হবে এমন কিছু বিশেষ প্রযুক্তি, যা মাঠের রেফারিদের সিদ্ধান্ত নিতে বাড়তি সাহায্য করবে। তেমনই কিছু বিশেষ প্রযুক্তির উপর চোখ বুলিয়ে নেয়া যাক।
৫ জুন ২০১৮, ১০:১২ পূর্বাহ্ন
দল বিশ্লেষণ: এবার কতদূর যাবে আর্জেন্টিনা
আর মাত্র ১০ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এরমধ্যেই ফুটবল উন্মাদনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। উত্তেজনার পারদ দিন দিন বাড়ছেই। পছন্দের দলগুলো কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কেমন করবে এ নিয়ে ভাবনার শেষ নেই। আজ লিওনেল মেসির আর্জেন্টিনার স্কোয়াড, বিশ্বকাপে সম্ভাবনা হতে শুরু করে শক্তি-দুর্বলতার দিকগুলো তুলে ধরা হলো-
৪ জুন ২০১৮, ০৩:০৮ অপরাহ্ন
সুয়ারেজ-সালাহর ‘এ’ গ্রুপে ফেভারিট নয় কেউই
আর মাত্র ১০ দিন পর রাশিয়ায় শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এরমধ্যেই ফুটবল উম্মাদনা শুরু হয়ে গেছে ভক্তদের মধ্যে। পছন্দের দলগুলো গ্রুপ পর্বে কেমন করবে কিংবা তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলো কেমন করবে এ নিয়ে ভাবনার শেষ নেই। ৩২ দল খেলবে ৮ গ্রুপে ভাগ হয়ে । গ্রুপ ‘এ’ তে স্বাগতিক রাশিয়ার সঙ্গে আছে মিশর, সৌদি আরব ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। দেখে নেওয়া যাক ‘এ’ গ্রুপের হিসেব নিকেস।
৪ জুন ২০১৮, ০২:৩০ অপরাহ্ন
পেলে-রোনাল্ডোর চেয়ে ভালো হতে চান না নেইমার
বয়সটা মাত্র ২৬। এর মধ্যেই ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা নেইমার। ঠিকভাবে ক্যারিয়ার শেষ করতে পারলে সামনে থাকা রোনাল্ডো, রোমারিও এমনকি পেলের রেকর্ড ভাঙাও অসম্ভব কিছু নয়। তবে রেকর্ড ভাঙা তো নয়ই, এমনকি কাউকে ছাড়িয়েও যেতে চান না নেইমার। দলের জয়ে অবদান রাখতে পারলেই দারুণ খুশী পিএসজি সুপারস্টার।
৪ জুন ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন
তিন মাস পর ফিরেই গোল নেইমারের, জিতল ব্রাজিল
নেইমারের গোল দেখে কে বলবে তিনি মাঠের বাইরে ছিলেন পাক্কা তিন মাস। বল পায়ে সেই ক্ষিপ্রতা, জাদুকরী শটে লক্ষ্যভেদ। অথচ বিরতির আগে গোল না পেয়ে অস্বস্তি জমা হচ্ছিল তিতের মনে। দ্বিতীয়ার্ধে নেমে তা দূর করেছেন রবার্তো ফিরমিনো আর নেইমার। এই দুজনের গোলেই ক্রোয়েশিয়াকে হারিয়েছে ব্রাজিল।
৩ জুন ২০১৮, ০৭:১১ অপরাহ্ন
হলুদের রাজা আর্জেন্টিনা, লালে ব্রাজিল
১৯৬৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংলিশদের আটকাতে বেশ আগ্রাসী মেজাজই নিয়েছিলো আর্জেন্টিনা। সে ম্যাচের জের ধরেই প্রচলন হয় কার্ডের। ১৯৭০ সালে শুরু। এরপর এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে মেজাজ এখনও ধরে রেখেছে আর্জেন্টাইনরা। বিশ্বকাপে সর্বোচ্চ ১২০টি কার্ড যে পেয়েছে তারাই। তবে তাদের ছাড়িয়ে সর্বোচ্চ ১১টি লাল কার্ড দেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
৩ জুন ২০১৮, ১২:০৩ অপরাহ্ন
ব্রাজিলের নতুন অধিনায়ক জেসুস
এনফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে নিয়মিত অধিনায়ক নেইমারকে পাচ্ছে না তারা। তাই সেলেকাওদের নেতৃত্ব দিবেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস।
৩ জুন ২০১৮, ০৮:৪২ পূর্বাহ্ন