ব্রিটিশ মিডিয়ার কড়া সমালোচনায় মদ্রিচ
ব্রিটিশ মিডিয়ার নাক উঁচু স্বভাবের কথা কারোরই অজানা নয়। নিজেদের দলকে উঁচুতে তুলতে গিয়ে প্রতিপক্ষকে খাটো করে দেখার প্রবণতাও নতুন কিছু নয় তাদের জন্য। ইংলিশদের হারিয়ে ফাইনালে ওঠার পর সেই ব্রিটিশ মিডিয়াকেই এক হাত নিয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ।
১২ জুলাই ২০১৮, ০৭:১৫ পূর্বাহ্ন
আঁতুড়ঘরে ফেরা হলো না বিশ্বকাপের
ম্যাচের আগে প্রিন্স হ্যারি বলেছিলেন, বিশ্বকাপ এবার নিশ্চিতভাবেই ঘরে ফিরছে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পাবে বিশ্বকাপ, এমনটাই বোঝাতে চেয়েছিলেন ব্রিটিশ রাজপুত্র। কিন্তু বিশ্বকাপের আর আঁতুড়ঘরে ফেরা হলো না। এগিয়ে গিয়েও ২-১ গোলের পরাজয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে ইংলিশরা।
১২ জুলাই ২০১৮, ০৭:০৫ পূর্বাহ্ন
ফাইনালে ওঠাকে ‘অলৌকিক’ বলছেন ক্রোয়েশিয়ান তারকা
রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া, মাস খানেক আগেও এমন কথা বিশ্বাস করার লোক পাওয়া দুষ্কর হতো। অথচ সবাইকে অবাক করে দিয়ে সেই ক্রোয়েশিয়াই এখন বিশ্বকাপের ফাইনালে। সাধারণ ফুটবলপ্রেমীরা তো বটেই, নিজেদের এমন কীর্তিতে বিস্মিত হয়ে গেছেন খোদ ক্রোয়েশিয়ান ফুটবলাররাই। মারিও মানজুকিচই যেমন ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠাকে ‘অলৌকিক ঘটনা’ বলছেন।
১২ জুলাই ২০১৮, ০৬:৩৫ পূর্বাহ্ন
ইংলিশদের থামিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া
স্বপ্নযাত্রা ছুটছেই ক্রোয়েশিয়ার। নক আউট পর্বের আগের দুই ম্যাচে জয়টা এসেছিল টাইব্রেকারে। এদিনও মনে হচ্ছিল যেন পেনাল্টি শুট আউটেই নির্ধারিত হচ্ছে তাদের ভাগ্য। কিন্তু তা হতে দেননি মারিও মানজুকিচ। তার অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় এনে দেন তিনি। ফলে ১৯৬৬ এর চ্যাম্পিয়নদের থামিয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকেট পেল ক্রোয়েশিয়া।
১১ জুলাই ২০১৮, ০৮:৩২ অপরাহ্ন
রিয়ালে রোনালদোর জায়গা নিতে নজরে ছয়জন
দীর্ঘ নয়টি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভবিষ্যতের কথা ভেবে রোনালদোকে আটকানোর তেমন একটা চেষ্টাও করেনি রিয়াল। কিন্তু রোনালদোর শূন্যতা পূরণে কাকে নিয়ে আসবেন ফ্লোরেন্তিনো পেরেজ? রিয়ালের সম্ভাব্য শর্টলিস্টে আছে ছয়জনের নাম।
১১ জুলাই ২০১৮, ১২:২৬ অপরাহ্ন
যে পাঁচ বার পার্থক্য গড়ে দিয়েছে ভিএআর
প্রথমবারের মতো বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে ভিএআর। ম্যাচের ফলাফলের উপর ভালোই প্রভাব রাখবে এই প্রযুক্তি, সেটা অনেকটা অনুমিতই ছিল। বেশ অনেকগুলো ম্যাচেই রেফারিরা ভিএআরের সহায়তা নিয়েছেন, তবে এই পাঁচটি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে নতুন এই প্রযুক্তি।
১১ জুলাই ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ন
‘এই ফ্রান্সের হয়ে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারাও ভালো’
ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জাজনক’ মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। এবার কোর্তোয়ার সাথে সুর মিলিয়ে মন্তব্য করেছেন বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ডও। বলেছেন, ফ্রান্স যেভাবে খেলেছেন সেভাবে খেলে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারতেই বেশি পছন্দ করবেন তিনি।
১১ জুলাই ২০১৮, ১০:১৪ পূর্বাহ্ন
পেনাল্টি শুটআউটের জন্যই ভুগতে পারে ক্রোয়েশিয়া : ম্যারাডোনা
শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচ পেনাল্টিতে জিতে সেমিফাইনালে এসেছে ক্রোয়েশিয়া। চরম উত্তেজনাকর মুহূর্তে দুটি ম্যাচ জিতে এই পর্যায়ে আসায় স্নায়ুচাপ সামলানোর দিক থেকে অনেকটাই এগিয়ে থাকার কথা ক্রোয়াটদের। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা বলছেন, এই পেনাল্টি শুট আউট খেলে আসার কারণেই সেমিফাইনালে ভুগতে পারে ক্রোয়েশিয়া।
১১ জুলাই ২০১৮, ০৯:৪৯ পূর্বাহ্ন
গুহা থেকে উদ্ধার হওয়া থাই শিশুদের উদ্দেশ্যে জয় উৎসর্গ পগবার
সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ফ্রান্স। আর এই জয়কে পল পগবা উৎসর্গ করেছেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ শিশুর উদ্দেশ্যে।
১১ জুলাই ২০১৮, ০৯:২৩ পূর্বাহ্ন
পগবার প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্স কোচ
গোল করেননি, সতীর্থকে দিয়ে গোল করাতেও পারেননি। তবুও পল পগবার প্রশংসা ঝরে পড়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের মুখে। পুরো ম্যাচে অসাধারণ খেলার জন্য কোচের বাহবা পেয়েছেন এই মিডফিল্ডার।
১১ জুলাই ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন
ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জা’ বললেন কোর্তোয়া
সেমিফাইনালে এক গোলের ব্যবধানে জিতে ২০ বছর পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। সবাই যেখানে ফরাসিদের এমন কীর্তিতে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন উল্টো কথা বলছেন বেলজিয়ান কিপার থিবো কোর্তোয়া। বলেছেন, ফ্রান্সের এই জয় ‘ফুটবলের জন্যই লজ্জাজনক।’
১১ জুলাই ২০১৮, ০৮:২০ পূর্বাহ্ন
ব্যালন ডি’অর নয়, বিশ্বকাপ চান এমবাপে
কিছুদিন আগেই এডেন হ্যাজার্ড বলেছিলেন, পারফরম্যান্স আর প্রতিভা বিবেচনায় নিলে এমবাপে এখনই ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার। তবে এমবাপে নিজে ব্যালন ডি’অর হয়ের চেয়ে প্রাধান্য দিচ্ছেন বিশ্বকাপকে। বলেছে, ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরষ্কার নিয়ে মাথা ঘামান না তিনি। তার দরকার বিশ্বকাপ।
১১ জুলাই ২০১৮, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ
এই দুই দল সেমিফাইনাল খেলবে, বিশ্বকাপের আগে এই কথা অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু চমকের এই বিশ্বকাপে অনেককেই চমকে দিয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়া। দেখে নেয়া যাক এই দুই দলের পরিসংখ্যানগুলো।
১১ জুলাই ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন
ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
ফুটবলের মহামঞ্চের শেষ চারের লড়াই শুরু। স্বপ্নের ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে টিকে থাকছেন কে তা জানার অপেক্ষা পালা প্রায় শেষের দিকে। দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
১১ জুলাই ২০১৮, ০৬:৫৮ পূর্বাহ্ন
দুই বছর আগে পাওয়া কষ্ট ভুলতে চান দেশম
দুই বছর আগে ইউরো কাপের ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি ফ্রান্স। পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে সেবার যন্ত্রনাবিদ্ধ হতে হয়েছিল তাদের। মঞ্চটা এবার আরও অনেক বিশাল। বিশ্বকাপের ফাইনালে উঠে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাই টেনে আনলেন ২০১৬ সালের ইউরো হারের প্রসঙ্গ।
১০ জুলাই ২০১৮, ০৯:১৬ অপরাহ্ন
খেলোয়াড়দের মেজাজ হারানোর ব্যাখ্যা দিলেন বেলজিয়াম কোচ
ম্যাচের তখন অন্তিম মূহুর্ত। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় হয়। প্রতিটি মুহূর্তই কাজে লাগাতে মরিয়া এক গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম। আর স্বাভাবিকভাবে সময় নষ্ট করার তালে ফ্রান্স। এতে করে কিলিয়ান এমবাপের সঙ্গে বেলজিয়ান ডিফেন্ডারদের এক চোট হয়েও গেল। ম্যাচ শেষে অবশ্য তার ব্যাখ্যা দেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।
১০ জুলাই ২০১৮, ০৯:০৪ অপরাহ্ন
বেলজিয়ামের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স
কিলিয়েন এমবাপে, আতোঁয়া গ্রিজম্যান, পল পগবা, অলিভার জিরুদদের ঠিকই আটকে রাখল বেলজিয়ান ডিফেন্ডাররা। কিন্তু কে জানতো চোরাগোপ্তা হামলা করবেন স্যামুয়েল উমতিতির মতো ডিফেন্ডাররা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন এ বার্সা ডিফেন্ডারই। তার দেওয়া একমাত্র গোলে রাশিয়া বিশ্বকাপের ফাইনালের টিকেট পেল ফ্রান্স। আর তাতে স্বপ্নযাত্রা থাকল টুর্নামেন্টের ডাকহর্স বেলজিয়ামের।
১০ জুলাই ২০১৮, ০৮:০০ অপরাহ্ন
রিয়াল ছেড়ে জুভেন্টাসে রোনালদো
গুঞ্জন ছিল অনেকদিন থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লিখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
১০ জুলাই ২০১৮, ০৩:৫৮ অপরাহ্ন
কে হবেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়?
প্রতিটি বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেয়া হয় গোল্ডেন বল পুরষ্কার। গতবার এই পুরষ্কার জিতেছিলেন লিওনেল মেসি। তবে এবার আগেভাগেই বিদায় নেয়ায় নিশ্চিতভাবেই অন্য কারোর হাতে উঠতে যাচ্ছে গোল্ডেন বল। কিন্তু কে হতে পারেন তিনি? টুর্নামেন্টের এখনও পর্যন্ত পারফরম্যান্স অনুযায়ী গোল্ডেন বলের যোগ্য দাবিদার হিসেবে সামনে চলে আসছে তিনজনের নাম- লুকা মদ্রিচ, এডেন হ্যাজার্ড ও আতোঁয়ান গ্রিজম্যান।
১০ জুলাই ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন
সেমিফাইনালে ‘সৌভাগ্যের প্রতীক’ রেফারিকে পাচ্ছে ইংল্যান্ড
ইংলিশ সমর্থকেরা কি এখন থেকেই ফাইনালে যাওয়ার আগাম উদযাপন শুরু করে দেবেন? এমন উদ্ভট প্রশ্নে অবাক হতে পারেন অনেকেই। সেমিফাইনালই জেতা হলো না এখনও, ফাইনালে যাওয়ার উদযাপন করবে কীভাবে? ইংলিশরা আসলে উদযাপন করতে পারে অতীত ইতিহাস দেখে।
১০ জুলাই ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন