রুশ বিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভের দরনিতসকি এলাকায় একটি রুশ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যান্তন হেরাশচেঙ্কো।  

এ ছাড়া শুক্রবার সকাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের খবর শোনা গেছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এক টুইট বার্তায় জানিয়েছেন, 'রকেট বিস্ফোরণে' অন্তত ৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।'

এ ছাড়া স্থানীয় খবরে বলা হয়েছে, কিয়েভে একটি ৯ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে এবং ভবনটি 'ধ্বংসের মুখে' রয়েছে।