করোনায় আক্রান্ত সৃজিত মুখার্জি

স্টার অনলাইন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।

শনিবার রাতে এক টুইটে এসব জানিয়েছেন তিনি।

সৃজিত টুইট করেছেন, 'আমি কোভিড পজিটিভ হয়েছি এবং নিজেকে আইসোলেশনে রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে আমার সংস্পর্শে এসে থাকলে দয়া করে করোনা পরীক্ষা করাবেন।'