অনন্ত জলিলের সিনেমার শুটিংয়ে বলিউড অভিনেতা প্রদীপ রাওয়াত

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিলের নতুন সিনেমা 'নেত্রী: দ্য লিডার'র প্রথম ধাপের শুটিং শুরু হয় অক্টোবরে। বর্তমানে মানিকগঞ্জে দ্বিতীয় ধাপের শুটিং চলছে। সিনেমাতে বলিউডের কয়েকজন অভিনেতাকেও দেখা যাবে।

ইতোমধ্যে বলিউডের প্রদীপ রাওয়াত শুটিং শুরু করেছেন।

jalil.jpg
শুটিংয়ে অনন্ত জলিল। ছবি: সংগৃহীত

সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষা। তার দেহরক্ষীর চরিত্রে দেখা যাবে অনন্ত জলিলকে।

কাজের ক্ষেত্রে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত মুর্তজা অতাশ জমজম পরিচালিত 'দিন: দ্য ডে' সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।