অহংকারী বউ মাহিয়া মাহি

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়িকা মাহিয়া মাহি 'অহংকারী বউ' নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এটি দ্বিতীয় সিনেমা। এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব।

চয়নিকা চৌধুরী আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিছু মানুষের কাছে দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতা থেকে এই সিনেমাটা করছি। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটার শুটিং শুরু হবে আশা করছি।'

তিনি আরও বলেন, 'মাহি সিনেমায় বড়লোকের অংহকারী মেয়ের চরিত্রে অভিনয় করবে।'

চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা 'বিশ্ব সুন্দরী'তে অভিনয় করেছিলেন সিয়াম-পরীমনি। দ্বিতীয় সিনেমায় নায়িকা হিসেবে তিনি পেলেন মাহিয়া মাহিকে।