ইরানি সিনেমার শুটিংয়ে জয়া

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান এবার ইরানি সিনেমায় অভিনয় করছেন।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত 'ফেরেশতে' সিনেমায় ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করছেন এই অভিনেত্রী।

আগামী ২০ দিন তিনি এই সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে।

আজ সোমবার রাজধানীর কুয়েতি মসজিদ এলাকায় সকাল থেকেই শুটিং করছেন জয়া আহসান।

277821983_1036631103957248_4991453791195857900_n.jpg
ছবি: সংগৃহীত

এই সিনেমায় জয়া আহসানের অন্তর্ভুক্তির বিষয়টি একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

জয়া আহসান সম্প্রতি কলকাতার 'বিনিসুতোয়' চলচ্চিত্রে অভিনয় করে কাজের স্বীকৃতিস্বরূপ কলকাতা ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।