একত্রে ২ পূজা
শোবিজের দুই মাধ্যমে কাজ করেন বাঁধন সরকার পূজা এবং পূজা চেরি। বাঁধন সরকার পূজা একজন কণ্ঠশিল্পী। অন্যদিকে পূজা চেরি চলচ্চিত্র নায়িকা। তবে, নতুন খবর হলো দুই মাধ্যমের পূজা এবার একসঙ্গে একটি কাজ করেছেন।
'সাইকো' সিনেমার একটি কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা। আর এই সিনেমায় নায়িকা পূজা চেরি।
গতকাল শনিবার নিকেতনের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার লিংকন। অনন্য মামুন পরিচালিত 'সাইকো'তে আরও অভিনয় করেছেন রোশান।
বাঁধন সরকার পূজা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে 'সাইকো' সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। চমৎকার একটি গান। এই গানে আমরা দুই পূজা একসঙ্গে কাজ করব বুঝতে পারিনি। কিন্তু, কাজটি করে অনেক ভালো লেগেছে। কলকাতার সুরকার এটি তৈরি হলেও ঢাকা থেকে কণ্ঠ দিয়েছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা।'