ওমিক্রনের কারণে স্থগিত হলো ‘শান’র মুক্তি

স্টার অনলাইন রিপোর্ট

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ ও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ৭ জানুয়ারি পুলিশি অ্যাকশন থ্রিলার 'শান' সিনেমার মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে।

আজ বুধবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশনের মুখপাত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। কিন্তু, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ৭ জানুয়ারি 'শান' মুক্তি পাচ্ছে না।

সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা এম রাহিম। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ক্রিয়েটিভ প্রধানও তিনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার বিপরীতে আছেন পূজা চেরি। এ ছাড়া, আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।