করোনা আক্রান্ত চিত্রনায়িকা শাবনূর হাসপাতালে
চিত্রনায়িকা শাবনূর। ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেত্রী শাবনূর করোনায় আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
আজ বুধবার রাত ৮টায় দ্য শাবনূরের বোন ঝুমুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'কয়েকদিন থেকে শাবনূর আপুর জ্বর ছিলো। পরে তার নমুনা টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।'
গত ১৪ ডিসেম্বর ছিলো শাবনূরের জন্মদিন। তবে, জন্মদিনে দেশে ফেরার কথা থাকলেও পারেননি শাবনূর।