জন্মদিনে পাত্রের নাম প্রকাশ করলেন মিম

স্টার অনলাইন রিপোর্ট

অভিনেত্রী মডেল বিদ্যা সিনহা মিম নিজের জন্মদিনে বাগদানের খবর জানালেন।

দ্য ডেইলি স্টারকে আজ বুধবার রাত ৯টায় মিম বলেন, 'আমার পছন্দের ছেলের নাম সনি পোদ্দার। বিস্তারিত পরে জানাবো।'

 

পাত্রের সঙ্গে ছবি প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে মিম লিখেছেন, 'আমার সব হাসি তোমার সাথে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ খুব বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।'

বিদ্যা সিনহা মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার। প্রথম সিনেমা 'আমার আছে জল' দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। সেই থেকে শুরু। তারপর একটির পর একটি টিভি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। আবার এক সময় তিনি নাটক বাদ দিয়ে শুধু সিনেমায় অভিনয় করতে শুরু করেন। পাশাপাশি চলতে থাকে টিভিসির কাজ। 

বর্তমানে মিমের হতে রয়েছে 'ইত্তেফাক' ও 'অন্তর্জাল' সিনেমা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে, রয়েছে তার অভিনীত 'দামাল' ও 'পরাণ' সিনেমা দুটি।