জন্মদিনে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের প্রথম পোস্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে প্রকাশিত হয়েছে 'বঙ্গবন্ধু' বায়োপিকের প্রথম পোস্টার।
সাদা পাঞ্জাবীতে পোস্টার জুড়ে বঙ্গবন্ধুর একটি হাতের ছবি শুধু দেখা যাচ্ছে সেখানে। 'কল রেডি'র মাইক আর পোডিয়ামে রাখা চশমার সঙ্গে সেখানে দেখা গেছে লাখো জনতার ছবি।
শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা 'বঙ্গবন্ধু'। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং আয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর।
সিনেমাটি চলতি বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।