টিএসসিতে ‘শান’ সিনেমার ট্রেলার প্রকাশ

স্টার অনলাইন রিপোর্ট  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ শুক্রবার সন্ধ্যায় 'শান' সিনেমার ট্রেলার উন্মুক্ত হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম, পরিচালক এম রাহিম।

সিয়াম বলেন, 'আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। আজ এখানেই আমাদের সিনেমার ট্রেলারের মুক্তি দিতে পারছি, যা আমার জন্য অনেক আনন্দের। পূজা ও আমার তৃতীয় সিনেমা শান। এবারই প্রথম অ্যাকশন চরিত্রে দেখা যাবে আমাকে। সিনেমা দেখে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। মুক্তির পর সিনেমাটি দেখবেন আশা করছি।'

আগামী বছরের ৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার 'শান'। এম রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমদের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।

এতে আরও অভিনয় করেছেন, হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মিশা সওদাগর, তাসকিন রহমান, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদসহ অনেকেই।