নতুন বছরে পরীমনির প্রথম মুক্তি
পরীমনি অভিনীত ইফতেখার শুভ পরিচালিত 'মুখোশ' সিনেমা মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে।
পরিচালক শুভ আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমার পরিচালিত প্রথম সিনেমা মুখোশ জানুয়ারির মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে আশা করছি। পরীমনি জেল থেকে বের হয়ে এই সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছিলেন। নতুন বছরে এটি পরীমনি অভিনীত প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।'
আগামী ১৫ নভেম্বর সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেতে যাচ্ছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
পরীমনি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, এলিনা শাম্মিসহ অনেকেই।