নির্মাতা কাজী হায়াত হাসপাতালে ভর্তি

স্টার অনলাইন রিপোর্ট

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াত অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাজী হায়াতের ছেলে কাজী মারুফ আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্বাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার হার্টে ব্লক আছে বলে সন্দেহ করছেন চিকিৎসক। পরীক্ষা করে নিশ্চিত হলে তার হার্টে রিং পরানো হবে।'

তিনি আরও বলেন, 'সবার কাছে অনুরোধ, সব সময়ের মতো আব্বুর পাশে থাকবেন। দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন।'