প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়ার শেষ ধাপের শুটিং শুরু

স্টার অনলাইন রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে 'বঙ্গবন্ধু' বায়োপিকের শেষ ধাপের দৃশ্য ধারণে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি।

nusrat faria
অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবি: স্টার

গতকাল শুক্রবার থেকে ঢাকায় শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। গত ২১ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে বায়োপিকের শেষ ধাপের শুটিং শুরু হয়।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় এই সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া।

আগামী বছর মার্চে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেমায় 'বঙ্গবন্ধু' চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। এ ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, দিলারা জামানসহ অনেকেই।