বঙ্গবন্ধুর জন্মদিনে চলচ্চিত্রের ১৯ সংগঠনের আয়োজন

স্টার অনলাইন রিপোর্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন আজ বৃহস্পতিবার। বাংলাদেশের স্বাধীনতার স্থপতির জন্মদিন বর্ণিল উৎসবে উদযাপন করছে চলচ্চিত্রের ১৯ সংগঠন।

বঙ্গবন্ধুর হাত ধরে এফডিসির যাত্রা শুরু হয়েছিল। তার জন্মদিনে আজ সকাল ৯টা থেকে বিএফডিসিতে শুরু হয়েছে নানান আয়োজন।

সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, অভিনেতা রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই।

আয়োজনের পরবর্তী অংশে বিকাল ৪টায় কেক কাটা ও আলোচনা সভা এবং বিকাল ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

রাত ৮টায় 'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।