বাংলাদেশে গিয়ে ঠিক করবো কোথায় ঘুরবো: কৌশানী মুখার্জী

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার সিনেমায় শুটিংয়ের জন্য বাংলাদেশ আসছেন কলকাতার নায়িকা কৌশানী মুখার্জি। এই প্রথম ঢাকার বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে।

কৌশানী মুখার্জি আজ শনিবার বিকালে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'বাংলাদেশের সিনেমায় শুটিংয়ের জন্য আগামীকাল আসার কথা ছিল। সেটা একদিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর আসবো। বাংলাদেশে গিয়ে ঠিক করবো কোথায় ঘুরবো।'

koushani.jpg
কৌশানী মুখার্জী। ছবি: সংগৃহীত

কৌশানী আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকার পূবাইলে শুটিংয়ে অংশ নেবেন 'প্রিয়া রে' নামের সিনেমায়। মাসখানেক আগে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।

সিনেমায় তার নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শান্ত খান। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।