বিনামূল্যে দেখা যাবে পরীমনির সিনেমা

স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়িকা পরীমনি অভিনীত সিনেমা সর্বশেষ মুক্তি পেয়েছিল গত মার্চে। তৌকীর আহমেদ পরিচালিত 'স্ফুলিঙ্গ' সিনেমাটি তার মুক্তিপ্রাপ্ত এই বছরের শেষ সিনেমা।

মুক্তির প্রায় ৮ মাস পর অনলাইনে দেখা যাবে সিনেমাটি। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'টফি'তে উন্মুক্ত করা হবে 'স্ফুলিঙ্গ'। সেখানে বিনামূল্যে দেখা যাবে এই সিনেমাটি।

এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসানসহ অনেকেই।

পরীমনি অভিনীত 'মুখোশ' সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২১ জানুয়ারি। এ ছাড়া তার অভিনীত 'গুনিন' ও 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' মুক্তির অপেক্ষায় রয়েছে।