বীরপ্রতীক তারামন বিবি সিনেমা পর্দায়
বীরপ্রতীক তারামন বিবির জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমায় তার চরিত্রে অভিনয় করবেন তানহা তাসনিয়া।
'তারামন' সিনেমায় অভিনয়ের বিষয়ে তানহা আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছি। বেশ কিছুদিন যাবৎ তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাইছি, বুঝতে চেষ্টা করছি।'
তিনি আরও বলেন, 'তারামন চরিত্র নিয়ে ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে আছি। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে।'
'তারামন' সিনেমার উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন।