মাহির জন্য একগুচ্ছ কচুরিপানার ফুল

স্টার অনলাইন রিপোর্ট

ফানুস উড়িয়ে এবারের জন্মদিনের প্রথম প্রহরে কেক কেটেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

আজ বুধবার জন্মদিনের এই আয়োজনে মাহির সঙ্গে ছিলেন তার স্বামী কামরুজ্জামান সরকার রকিব।

mahia mahi
অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

২৮ বছরে পা রেখে নানান আলোর ঝলকানির মাঝে ২৮টি ফানুস উড়িয়ে কেক কেটেছেন বাংলা সিনেমার আলোচিত এই নায়িকা।

মাহিয়া মাহি বলেন, 'নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। জন্মদিনে স্বামীর কাছ থেকে অনেক উপহারের মাঝে পেয়েছি একগুচ্ছ কচুরিপানা ফুল।'

Mahia Mahi 3.jpg
মাহিয়া মাহি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

২০১২ সালে 'ভালোবাসার রঙ' সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর একে একে অভিনয় করেন 'দবির সাহেবের সংসার', 'পোড়ামন', 'অন্যরকম ভালোবাসা', 'ভালোবাসা আজকাল', 'তবুও ভালোবাসি', 'হানিমুন', 'অনেক সাধের ময়না', 'দেশা-দ্য লিডার', 'অগ্নি', 'অগ্নি-২', 'কৃষ্ণপক্ষ', 'জান্নাত'সহ একাধিক দর্শক নন্দিত সিনেমায়।

তার অভিনীত 'গ্যাংস্টার', 'যাও পাখি বলো তারে' ও 'মাফিয়া' মুক্তির অপেক্ষায় রয়েছে।