মিথিলা অভিনীত প্রথম সিনেমা মুক্তি ডিসেম্বরে

স্টার অনলাইন রিপোর্ট

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে অনন্য মামুন পরিচালিত 'অমানুষ'। রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত প্রথম সিনেমা এটি। আগামী মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

omanush-lead-21_0.jpg
অমানুষ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নীরব, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদসহ অনেকেই।

omanush.jpg
পরিচালক অনন্য মামুনের সঙ্গে সিনেমার কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

অনন্য মামুন আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, '"অমানুষ" সিনেমায় কিছু সংশোধনী ছিল, সেটা করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। অবশেষে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে জেনে ভালো লাগছে।'

তিনি আরও বলেন, 'এটি আমার পরিচালিত ১৬তম সিনেমা। আগামী ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মুক্তির ডেট ফাঁকা পেলে অবশ্যই আগামী মাসে মুক্তি পাবে সিনেমাটি।'