মিম-বুবলি যুক্তরাষ্ট্রে পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার
যুক্তরাষ্ট্রে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছেন বিদ্যা সিনহা মিম এবং শবনম বুবলি। নিউইয়র্কে জমকালো আয়োজনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
পুরস্কারের বিষয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে কোনো অর্জন আমাকে উৎসাহিত করে। সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমার এবং আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেক আনন্দের। আজীবন ভালো কাজ করে যেতে চাই।'
শবনম বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমেরিকায় এসে এভাবে সম্মানিত হয়ে আনন্দ বোধ করছি। দীর্ঘদিন ধরে আমাদের সিনেমার ঢালিউড নামকরণ করে পুরস্কার দেওয়া হচ্ছে এটা সত্যি আনন্দের। আমাকে যারা পছন্দ করেন তাদের সবার জন্য আমার ভালোবাসা।'
এই আয়োজনে পুরস্কার পেয়েছেন শাকিব খান, বাপ্পী চৌধুরী, ফারিয়া শাহরিনসহ অনেকেই।