‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান শাকিব খানের

স্টার অনলাইন রিপোর্ট

দেশের ৫০টি প্রেক্ষাগৃহে গত ৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'মিশন এক্সট্রিম'। সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন নায়ক শাকিব খান।

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। সেখান থেকে আরিফিন শুভ অভিনীত 'মিশন এক্সট্রিম' সিনেমার জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, 'মিশন এক্সট্রিম সিনেমাটি আপনারা সবাই অবশ্যই দেখবেন। এই ছোট্ট সিনেমা ইন্ডাষ্ট্রির জন্য পরস্পরের পাশে থাকাটা খুবই জরুরি।'

আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, সৈয়দ নাজমুস সাকিব, রাশেদ মামুন অপুসহ অনেকেই।