মোশারফ করিম ও ভারতের পার্নো মিত্র একত্রে

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশের মোশারফ করিম ও ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র একসঙ্গে অভিনয় করবেন 'বিলডাকিনী' সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করবেন ফজলুল কবীর তুহিন।

নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নিয়ে 'বিলডাকিনী' সিনেমার গল্প আবর্তিত হয়েছে। রাজশাহীর একটি গ্রামে আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র।

পার্নো মিত্র এর আগে বাংলাদেশের 'ডুব' সিনেমায় অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি একটি হিন্দি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।