মোশাররফ-মাহির ‘ড্রাইভার’
নতুন একটি ওয়েব ফিল্মের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের নতুন ওয়েব ফিল্মটির নাম 'ড্রাইভার'।
ড্রাইভারে আরও অভিনয় করবেন- আবদুন নূর সজল ও আমান রেজা। আগামী ২ নভেম্বর থেকে শুটিং শুরু হবে।
আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন পরিচালক ইফতেখার চৌধুরী।
তিনি বলেন, 'ইতোমধ্যে সব অভিনয়শিল্পী চুক্তিবদ্ধ হয়ে গেছেন। আগামী ২ নভেম্বর থেকে তারা শুটিংয়ে নেবেন। এটি গল্প সামাজিক গল্পের ভিত্তিতে নির্মিত হবে।'
এর আগে, মোশাররফ করিম ও মাহিয়া মাহিকে জুটি করে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ওয়াজেদ আলী সুমন। তবে, সেটি এখন পর্যন্ত ঘোষণাতেই আটকে আছে।