রাজ-পরীর প্রথম সিনেমা ‘গুণিন’ আসছে ১১ মার্চ

স্টার অনলাইন রিপোর্ট

পরীমনি ও তার স্বামী রাজ অভিনীত প্রথম সিনেমা 'গুণিন' আগামী ১১ মার্চ মুক্তি পাচ্ছে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটিতে রাবেয়া ও রমিজ চরিত্রে দেখা যাবে এই জুটিকে।

এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, প্রণয়, অতঃপর পরিণয় হয়েছে পরীমনি ও রাজের।

'গুণিন' সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে। আপন ২ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

হাসান আজিজুল হকের ছোটগল্প 'গুণিন' অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য রচিত হয়েছে। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকেই।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, 'অবশেষে সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। সিনেমায় যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন।'