শাকিব খানের শুভেচ্ছা শিল্পী সমিতির নবনির্বাচিতদের
শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচিতরা আজ রোববার সন্ধ্যায় এফডিসিতে শপথ গ্রহণ করেছেন। রাতে তাদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান।
শাকিব খান নিজেই একটি মেসেজ দিয়ে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেসেজে তিনি নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাই শিল্পীদের স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
চলচ্চিত্র সমিতি ২ বারের সভাপতি শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে বিকেলে নির্বাচিত শিল্পীদের মধ্যে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সহ-সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, কার্য পরিষদের সদস্য ফেরদৌস, অমিত হাসান ও কেয়া এফডিসির মাঠে শপথ গ্রহণ করেন।