শিডিউল সমস্যায় বনির সঙ্গে সিনেমাটি ছেড়েছি: দীঘি

স্টার অনলাইন রিপোর্ট

'মানব দানব' সিনেমায় কলকাতার বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির। কিন্তু, সিনেমাটিতে তিনি অভিনয় করছেন না। দীঘি কেন সিনেমাটি ছাড়লেন তার কারণ জানিয়েছেন দ্য ডেইলি স্টারের কাছে।

dighi3.jpg
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

আজ রোববার বিকেলে দীঘি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমায় আমার অভিনয় করার কথা ছিল। সিনেমায় আমার চরিত্র, গল্প নিয়ে কথা হয়েছিল। কিন্তু, যখন সিনেমার শুটিং হবে তখন আমার আরেকটি কাজের শিডিউল দেওয়া ছিল। এ কারণেসিনেমাটা ছাড়তে বাধ্য হয়েছি। অন্যকোনো কারণ নেই।'

digi4.jpg
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, 'মানব দানব' সিনেমায় আমাদের প্রথম পছন্দ ছিল দীঘি। শিডিউল সমস্যার কারণে এই সিনেমায় তাকে পাচ্ছি না বলে আমরা দুঃখিত।

dighi2.jpg
প্রার্থনা ফারদিন দীঘি। ছবি: সংগৃহীত

আগামী ১৬ অক্টোবর থেকে 'মানব দানব'র কাজ শুরু হবে। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় একমাস আগে চূড়ান্ত হয়েছেন কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্ত।