শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন ডিপজল

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এবার পদত্যাগ করছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

মিশা-জায়েদ খান প্যানেল থেকে ১ নম্বর সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর আগে শিল্পী সমিতি থেকে একই প্যানেলের রোজিনা পদত্যাগ করেছেন।

আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল।

প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেওয়ার শর্তের কারণেই শিল্পী সমিতি থেকে তিনি পদত্যাগ করবেন।