সিনেমার প্রিমিয়ারে বর-বৌ সাজে রাজ-পরী
রাজ-পরী অভিনীত 'গুণিন' সিনেমার প্রিমিয়ারে আবারও তাদের বিয়ে অনুষ্ঠিত হলো। বৌ সেজে পালকিতে চড়ে আসেন পরীমনি। সেই পালকি কাঁধে নিয়ে আসেন বর শরিফুল রাজ।
আজ বুধবার রাজধানীর একশ ফিট এলাকায় 'গুণিন' সিনেমার প্রিমিয়ার হয়। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সিনেমাটি আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তির আগে এই আয়োজন করা হয়।
পরীমনি বলেন, 'গুণিনের মাধ্যমেই আমাদের পরিচয়। এই সিনেমার শুটিংয়ের পরিচয় তারপর বিয়ে। তাই আমাদের এমন সাজ। এটা আমাদের বিয়ে-পরবর্তী সংবর্ধনার আয়োজন।'
শরিফুল রাজ বলেন, 'বলতে গেলে আমাদের বিয়েতে তেমন কোনো আয়োজন ছিল না। আমরা আজ বিয়ে করেছিলাম গুণিন সিনেমার মাধ্যমে। সেই গুণিনই আবারও আমাদের বিয়ের আয়োজন করল। খুব ভালো লাগছে। আশা করি সিনেমাটি সবাই হলে গিয়ে দেখবেন।'