সুচরিতা, বাপ্পারাজ, মৌসুমী শিল্পী সমিতির নির্বাচনে

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রথমবারের মতো প্রার্থী হতে যাচ্ছেন খ্যাতিমান অভিনেত্রী সুচরিতা।

এ ছাড়াও, এই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন অভিনেত্রী অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী।

আজ রোববার সকালে দ্য ডেইলি স্টারকে জায়েদ খান বলেন, 'তারা সবাই আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন বলে সই করেছেন। সুচরিতা আপা প্রথমবার নির্বাচন করছে। নায়করাজের সন্তান বাপ্পারাজ আছেন, অঞ্জনা, রোজিনা ও অরুণা আপা বরাবরের মতো থাকছেন।'

শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন নায়ক রিয়াজ, ফেরদৌস, ইমন, সাইমন।