সেই বিমান ছিনতাই গল্পের সিনেমায় ববি
বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ 'ময়ূরপঙ্খী' ছিনতাইয়ের গল্প নিয়ে সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা ববিকে।
আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, 'এই সিনেমার জন্য চিত্রনায়িকা ববি মোটামুটি ফাইনাল হয়ে আছেন। আগামী ২-১ দিনের মধ্যে বিস্তারিত জানাবো। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিংয়ে যাবো আশা করছি।'
সিনেমার গল্পের ঘটনাটি ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ঘটেছিল। সেই ঘটনায় একজন প্রাণ হারান। সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি।
'ময়ূরপঙ্খী' সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক রাশিদ পলাশ। আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে সিনেমাটি ছবিটি প্রযোজনা করছেন শাহাদাৎ হোসেন লিটন।