অজানা ঐশ্বরিয়া
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের জন্মদিন আজ সোমবার।
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নেওয়ার পর বলিউডে পা রাখেন তিনি। এরপর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করে নেন।
'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'ধুম', 'তাল' 'গুজারিস', 'যোধা আকবর' ও 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ঐশ্বরিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।
ভারতীয় ম্যাগাজিন ফিল্মফেয়ারে তার বিষয়ে এমন ৫টি তথ্য জানিয়েছে, যা হয়তো অনেকেরই জানা নেই।
১. জেপি দত্ত পরিচালিত 'উমরাও জান' চলচ্চিত্রে অভিনয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ঐশ্বরিয়ার।
২. প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কথা বলেন না ঐশ্বরিয়া। রোহান সিপ্পির 'ব্লাফ মাস্টার'-সিনেমায় ঐশ্বরিয়ার চরিত্র নিয়ে নেওয়ার পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার কয়েক বছর পরে 'রামলীলা' সিনেমাতেও ঐশ্বরিয়ার আইটেম গান হাতছাড়া হয় প্রিয়াঙ্কার কারণে।
৩. অভিনয়ের পাশাপাশি ভালো গানও গাইতে পারেন ঐশ্বরিয়া। প্রিয় মানুষদের গান শোনাতে ভালোবাসেন তিনি।
৪. বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণে গিয়ে বিভিন্ন এলাকা থেকে জিনিস কিনতে পছন্দ করেন তিনি। যেখানেই যান সেখান থেকে পরিবারের জন্য কিছু না কিছু নিয়ে আসেন।
৫. 'জাজবা' ও 'সরবজিৎ' সিনেমায় অ্যাশ এমন কিছু আবেগঘন সংলাপ উচ্চারণ করেছেন, যা তার অন্য সিনেমাগুলো থেকে আলাদা। আগামীতে তাকে চলচ্চিত্র পরিচালক হিসেবে দেখা যেতে পারে।