আজ ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মেগাস্টার রজনীকান্ত

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্তকে আজ দিল্লীতে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হবে। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার  পাচ্ছেন তিনি।

ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার গত বছরই পাওয়ার কথা রজনীকান্তের। তবে, করোনার কারণে সেটা স্থগিত হয়ে যায়। ২০১৯ সালের ভারতের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল।

২০১৮ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন অমিতাভ বচ্চন। এর আগে রজনীকান্তকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করা হয়।

১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রজনীকান্ত। এরপর তামিল সিনেমা জগতে তার কেটে গেছে ৪৫ বছর।