আজ ‘মান্নাতে’ ফেরা হচ্ছে না আরিয়ানের
আরিয়ান খান। ছবি: সংগৃহীত
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান আজ জামিন পেলেও মান্নাতে নিজ পরিবারের কাছে যেতে পারছেন না।
আদালত জামিন মঞ্জুর করলেও, দাপ্তরিক কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার অথবা শনিবার বাসায় ফিরবেন আরিয়ান।
গত ২ অক্টোবর মুম্বাই-গোয়া প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে।
২৫ দিন পর আজ দুপুরে মুম্বাই হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেন।