‘আরিয়ান মামলায় মজা দেখছে বলিউড’
শাহরুখ খানের ছেলে আরিয়ানের মামলার বিষয়ে গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন পরিচালক সঞ্জয় গুপ্তা। শাহরুখের পাশে না থাকায় কাঠগড়ায় তোলেন বলিউডকে। এ বিষয়ে একটি টুইটও করেন। আর সেই টুইটের সঙ্গে সহমত জানিয়েছেন গায়ক মিকা সিং।
সঞ্জয় গুপ্তাকে উদ্দেশ্য করে মিকা সিং লিখেছেন, 'তুমি একদম ঠিক বলেছ। আসলে সবাই মজা দেখছে। আর এ বিষয়ে কেউ মুখ খুলবে না। আমি শাহরুখের পাশে আছি। আরিয়ানের জামিন পাওয়া উচিত।'
এর আগেও শাহরুখের সমর্থনে টুইট করেছিলেন মিকা। শুধু তাই নয়, সমীর বানখেড়ের জালে তিনি নিজেও জড়িয়েছিলেন।
শাহরুখের পক্ষে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন হৃতিক রোশন, সুজন খান, পুজা ভাট। তার বাড়ী মান্নাতে গিয়েছেন সালমন খান, আলভিরা খান। তবে শাহরুখ খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, কাজল, করণ জোহর, ফারহা খান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।