ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারী সাড়ে ৬ কোটির বেশি

স্টার অনলাইন ডেস্ক

বলিউড তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবার শীর্ষে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন সাড়ে ৬ কোটি ছাড়িয়েছে। তার পেছনে আছেন শাহরুখ, সালমান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমাদের মতো বলিউড তারকারা।

হপার রিচলিস্ট ইয়ার তালিকার ২৭ নাম্বারে আছেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রত্যেক প্রোমোশনাল পোস্টের জন্য ৩ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। ভারতের সংবাদমাধ্যম জিনিউজ এ তথ্য জানিয়েছে।

কিয়ানু রিভসের হলিউড ছবি ‘ম্যাটিক্স’-এর চতুর্থ কিস্তিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি তিনি অভিনয় করেছেন সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমায়। এই সিনেমার শুটিং অনেকটাই শেষ হয়েছে।

করোনা পরিস্থিতি ঠিক হলেই সিনেমা দুটি মুক্তি পাবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দুই প্রযোজনা সংস্থা।