এনসিবি ‘প্রোডাকশন হাউস নয়’, ৩ ঘণ্টা দেরি করায় অনন্যাকে বানখেড়ে

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে গতকাল নির্দিষ্ট সময়ের তিন ঘণ্টা পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজির হন। এ ঘটনায় জোনাল ডিরেক্টর সমীর বানখেড়ে তার সমালোচনা করেছেন বলে জানা গেছে।

অনন্যা পাণ্ডেকে শুক্রবার সকাল ১১টায় মুম্বাই ড্রাগস মামলার তদন্তের জন্যে এনসিবির কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। এই মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে চলতি মাসের শুরুতে গ্রেপ্তার করা হয়।

তবে, অনন্যা পাণ্ডে শুক্রবার দুপুর ২টায় এজেন্সির অফিসে হাজির হন।

এ ঘটনায় এনসিবির জোনাল পরিচালক সমীর বানখেড়ে তীব্র সমালোচনা করেছেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র মতে, সমীর বানখেড়ে অনন্যা পাণ্ডেকে বলেছিলেন- এনসিবি 'প্রোডাকশন হাউস' নয় বরং 'কেন্দ্রীয় সংস্থার অফিস'।

একইসঙ্গে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে এজেন্সির অফিসে পৌঁছানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে এই বলিউড তারকাকে।