কার্তিক আরিয়ানের পারিশ্রমিক কত?

স্টার অনলাইন রিপোর্ট

বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ান অন্যতম। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।

২০১১ সালে 'পেয়ার কা পাঞ্চনামা' দিয়ে বলিউডে কার্তিকের অভিষেক হয়েছিল। ধীরে ধীরে বেড়েছে তার জনপ্রিয়তা। সে কারণেই বাড়িয়েছেন পারিশ্রমিক।

রোহিত ধাওয়ানের 'শেহজাদা' সিনেমার জন্যে তিনি পারিশ্রমিক চেয়েছেন ২১ কোটি রুপি।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে অভিনয় করবেন কৃতী শ্যানন। সিনেমাটির জন্যে ২১ কোটি রুপি চেয়েছেন কার্তিক। তার আগে সমীর বিদওয়ানের 'রোম-কম' সিনেমায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।