জামিনের পর প্রথম হাজিরা দিলেন আরিয়ান
শাহরুখপুত্র আরিয়ান। ছবি: ফাইল ফটো
শাহরুখ খানের ছেলে আরিয়ান জামিনের পর প্রথমবার হাজিরা দিতে আজ শুক্রবার সকালে এনসিবি'র অফিসে গিয়েছিলেন।
আরিয়ানের জামিনের শর্তের মধ্যে ছিল- সপ্তাহের একটি নির্দিষ্ট দিন সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্য এনসিবির দফপ্তরে হাজিরা দিতে হবে। সেই নিয়ম মানতেই আজ হাজিরা দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। খবর ফিল্মফেয়ার।
২৮ দিন জেলে থাকার পর গত ৩০ অক্টোবর জামিন পেয়েছেন আরিয়ান। পিতা শাহরুখ খানের জন্মদিনে পরিবারের সঙ্গে আলিবাগের বাগানবাড়িতে যান তিনি।